Road accident Miscellaneous 

ভিআইপি রোডে বাগুইআটি ও কৈখালীতে পৃথক দুটি দুর্ঘটনায় আহত গাড়ি চালক

কাজকেরিয়ার নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ সাপ্তাহিক লকডাউনের দিন ভিআইপি রোডের কৈখালীতে পথ দুর্ঘটনা। আজ সকালে একটি ক্যাব এয়ারপোর্ট থেকে কলকাতার দিকে দ্রুত গতিতে যাচ্ছিল। হঠাতই ভিআইপি রোডের কৈখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে ৪৫ নম্বর বাসস্ট্যান্ডে ডিভাইডারে ধাক্কা মেরে ছিটকে গিয়ে পড়ে সার্ভিস রোডে। ক্যাবটি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেইসঙ্গে ক্যাবচালকও গুরুতর আহত হয়েছে। ঘটনাস্থলে বাগুইআটি থানার পুলিশ এবং কৈখালী ট্রাফিক গার্ড পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় ক্যাব চালককে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে।বেপরোয়া গতি থাকায় এই দুর্ঘটনা বলে পুলিশের অনুমান। অন্যদিকে, সকাল সাড়ে আটটা নাগাদ ভিআইপি রোডের দমদম পার্ক থেকে বাগুইআটি ব্রিজ ধরে…

Read More