Surekha Sikri-1Miscellaneous 

অভিনেত্রী সুরেখা সিক্রির প্রয়াণ

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : প্রয়াণ হল সুরেখা সিক্রির (৭৫)। ৩ বার জাতীয় পুরস্কার বিজয়ী এই অভিনেত্রীর প্রয়াণে শোকস্তব্ধ বাংলা ও হিন্দি চলচ্চিত্রমহল। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর মৃত্যুর খবরে শোকজ্ঞাপন করেছেন। নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। ১৯৭১ সালে ন্যাশনাল স্কুল অব ড্রামা থেকে ডিগ্রি অর্জন করেছিলেন সুরেখা। মঞ্চ, টেলিভিশন ও বড় পর্দায় অভিনয়ে সাফল্য অর্জন করেছেন তিনি।

উল্লেখ করা যায়, ১৯৭৮ সালে পলিটিক্যাল ড্রামা ‘কিস্সা কুর্সি কা’ দিয়ে তাঁর অভিনয় জীবন শুরু হয়েছিল। ১৯৮৯ সালে পেয়েছেন সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কার। ১৯৮৮ সালে ‘তমস’, ১৯৯৪ সালে ‘মাম্মো’ ও ২০১৮ সালে ‘বধাই হো’ ছবির জন্য জাতীয় পুরস্কার জয়ী হন সুরেখা। শ্যাম বেনেগালের পরিচালনায় ‘সর্দারি বেগম’ ও ‘জুবেদা’ ছবিতে অসামান্য অভিনয় করেছিলেন তিনি।

Related posts

Leave a Comment