Miscellaneous 

পৈতৃক সম্পত্তিতে মেয়েদের সমানাধিকার প্রতিষ্ঠায় সিলমোহর শীর্ষ আদালতের

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: সম্পত্তিতে সমানাধিকার কন্যাদেরও।এমনটাই জানালো শীর্ষ আদালত।পৈতৃক সম্পত্তিতে মেয়েদের সমানাধিকার প্রতিষ্ঠায় সিলমোহর দিয়েছে সুপ্রিমকোর্ট।পারিবারিক সম্পত্তিতে পুত্রদের সমান অধিকার কন্যাদেরও। প্রসঙ্গত, ২০০৫সালের হিন্দু উত্তরাধিকার(সংশোধনী)আইন কার্যকরের পূর্বে পিতার মৃত্যু হলেও এর অন্যথা হবে না। পুরনো আইন ঘিরে যাবতীয় বিতর্ক খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালত সূত্রের খবর, বিচারপতি অরুণ মিশ্রর নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চের পর্যবেক্ষণ – পিতা বেঁচে খাকুন বা না খাকুন, হিন্দু অবিভক্ত পরিবারের সম্পত্তিতে মেয়েদের আজীবন সমানাধিকার বহাল থাকবে।আবার মেয়েদের বিয়ের সঙ্গে এই অধিকার হারানোর কোনও সম্পর্ক নেই। অন্যদিকে মেয়ে যদি মারা যান, তাহলে তাঁর সন্তানদেরও ওই সম্পত্তির অংশ দাবি করার সম্পূর্ণ অধিকার থাকছে।

Related posts

Leave a Comment