ক্রীড়াবিদদের লড়াই করার প্রেরণা রাফা-রজার: পিভি সিন্ধু
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : রজার-রাফা প্রেরণা সিন্ধুর। ফেডেরার ও রাফায়েল নাদাল টেনিসের দুই নক্ষত্র। এই দ্বৈরথকে শুধুমাত্র টেনিসের গণ্ডিতে সীমাবদ্ধ রাখা ঠিক নয়। পিভি সিন্ধু এ বিষয়ে জানিয়েছেন, বিশ্বটেনিসের দুই কিংবদন্তির লড়াই সেই সীমানা অতিক্রম করে সামগ্রিক ক্রীড়াবিশ্বে সেরা প্রতিদ্বন্দ্বিতা হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করেনি, তারই সঙ্গে অন্য ক্রীড়াবিদদের লড়াই করার প্রেরণা দিয়েছে। এমনই প্রতিক্রিয়া মহিলা ব্যাডমিন্টনে বিশ্বচ্যাম্পিয়ন পিভি সিন্ধুর। ‘স্ট্রোকস অব দ্য জিনিয়াস’ নামে এক তথ্যচিত্রের প্রিমিয়ার অনুষ্ঠানে এমনই মন্তব্য ভারতীয় ব্যাডমিন্টন তারকার।

