৪৬ মেডিক্যাল অফিসার ও স্পেশ্যালিস্ট নিচ্ছে স্টিল অথরিটি অব ইন্ডিয়া
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: মেডিক্যাল অফিসার ও মেডিক্যাল স্পেশ্যালিস্ট পদে ৪৬ জনকে নিচ্ছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার কলকাতাস্থিত, মেটিরিয়াল ডিভিশনে। নিয়োগ হবে গ্রেড ই-১ এবং ই-৩ পদে। শুরুতে ১ বছরের ট্রেনিং। সফল ট্রেনিং শেষে ১ বছরের প্রবেশন।
মেডিক্যাল অফিসার: মোট শূন্যপদ ২৬টি (এরমধ্যে ডেন্টালে: শূন্যপদ ২টি)। ডেন্টাল সায়েন্সের ব্যাচেলর ডিগ্রিধারী, ডেন্টাল কাউন্সিলে রেজিস্টার্ড হতে হবে।
ওএইচএস: শূন্যপদ ৭টি। স্বীকৃত এমবিবিএস ডিগ্রিধারী ও ইন্ডাস্ট্রিয়াল/ অকুপেশনাল হেলথের ডিগ্রি বা ডিপ্লোমাধারী হতে হবে। অথবা ইন্ডাস্ট্রিয়াল হেলথের অ্যাসোসিয়েট ফেলোশিপ হতে হবে।
জিডিএমও: শূন্যপদ ১৭টি। স্বীকৃত এমবিবিএস ডিগ্রিধারী হতে হবে।
ওপরে বলা ৩টি পদের ক্ষেত্রে মেডিক্যাল কলেজ/ হাসপাতাল/ প্রতিষ্ঠানে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ৩০-৪-২০২১ তারিখের হিসেবে বয়স ৩৪-এর মধ্যে। মূল মাইনে ২০,৬০০ – ৫০,৫০০ টাকা।
মেডিক্যাল স্পেশ্যালিস্ট: মোট শূন্যপদ ২০টি (মেডিসিনে ৩টি, সার্জারিতে ২টি, ইএনটিতে ৩টি, ডার্মাটোলজিতে ১টি, অস্ট্রেটিক্স অ্যান্ড গাইনেকোলজিতে ২টি, অর্থোপেডিক্সে ২টি, অপথ্যালমোলজিতে ২টি, প্যাথোলজিতে ১টি, পেডিয়াট্রিক্সে ২টি, সাইকিয়াট্রিতে ১টি, অ্যানেস্থেসিয়ায় ১টি।
স্পেশ্যালিস্ট পদগুলির ক্ষেত্রে: মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া স্বীকৃত সংশ্লিষ্ট শাখার পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি/ ডিএনবি ডিগ্রিধারী হতে হবে। মেডিক্যাল কলেজ/ হাসপাতাল/ প্রতিষ্ঠানে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকা চাই। ৩০-৪-২০২১ তারিখের হিসেবে বয়স ৪১-এর মধ্যে হতে হবে। মাইনে ৩২,৯০০ – ৫৮,০০০ টাকা।
সবক্ষেত্রেই তফশিলিরা ৫, ওবিসিরা ৩, শারীরিক প্রতিবন্ধীরা ১০ বছর ও প্রাক্তন সমরকর্মীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। শারীরিক মাপজোক – উচ্চতা পুরুষদের ১৫৫ সেমি, মহিলাদের ১৪৩ সেমি। ওজন পুরুষদের ৪৫ কেজি ও মহিলাদের ৩৫ কেজি।
প্রার্থীবাছাই হবে লিখিত পরীক্ষা/ কম্পিউটার বেসড পরীক্ষা, ইন্টারভিউ, নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষার মাধ্যমে। লিখিত পরীক্ষায় ১০০টি অবজেক্টিভ মাল্টিপল চয়েজ প্রশ্নের উত্তরের জন্য সময় পাবেন ২ ঘন্টা। সফলদের হলে ইন্টারভিউ। পরে যাবতীয় প্রমাণপত্র যাচাই করা হবে।
আবেদন করবেন নির্ধারিত বয়ানে। দরখাস্তের বয়ান পাবেন www.sail.co.in ওয়েবসাইটে। একটি সাদা কাগজে বয়ানের প্রিন্ট নিয়ে নেবেন। পূরণ করবেন সঠিকভাবে। এই নির্দিষ্ট জায়গায় ১ কপি ফটো সাঁটবেন ও আড়াআড়িভাবে সই করবেন। আবেদনের ফি ৫০০ টাকা জমা দেবেন চালানের মাধ্যমে এই পাওয়ার জ্যোতি অ্যাকাউন্টে: Power Jyoti Account No.32469839252 at SBI, CAG Branch, Kolkata, on behalf of SAIL-RMD. চালান পাবেন বয়ানের সঙ্গেই। ফি জমা দিতে পাবেন ৩০ এপ্রিল পর্যন্ত।
www.sail.co.in ওয়েবসাইট থেকে সাদা কাগজে (চালান-সহ) বয়ানের প্রিন্ট নিয়ে সঠিকভাবে পূরণ করতে হবে আর নির্দিষ্ট জায়গায় ১ কপি ফটো সাঁটে আড়াআড়িভাবে সই করতে হবে। দরখাস্তের ফি বাবদ দিতে হবে ৫০০ টাকা জমা দেবেন চালানের মাধ্যমে এই পাওয়ার জ্যোতি অ্যাকাউন্টে: Power Jyoti Account No.32469839252 at SBI, CAG Branch, Kolkata, on behalf of SAIL-RMD.৩০ এপ্রিলের মধ্যে।
দরখাস্তের সঙ্গে দেবেন জন্ম-তারিখের প্রমাণ হিসেবে মাধ্যমিকের সার্টিফিকেট, যাবতীয় শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট, মেডিক্যাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট, অভিজ্ঞতার সার্টিফিকেট, চালানের রিসিপ্ট কপি, কোনও সচিত্র পরিচয়পত্র। এগুলি একটি খামে ভরে তার ওপর লিখবেন “Application for the Post of against Advt. No. RMD/K/PERS/F-13/2021/446”. পাঠাবেন স্পিড পোস্ট/ রেজিস্টার্ড পোস্টে। পৌঁছনো চাই ৭ মে-র মধ্যে। এই ঠিকানায়: DGM[Pers], Raw Materials Division, Steel Authority of India Ltd., 6th Floor, Industry House Building, 10 Camac Street, Kolkata – 700017 [West Bengal]. বিজ্ঞপ্তি নং: RMD/K/PERS/F-13/2021/446.
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

