মাছ চাষের ওপর প্রশিক্ষণ কর্মসূচি
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : মাছ চাষের প্রশিক্ষণ। সূত্রের খবর, কৃষকরা করোনা আবহে মৎস্য চাষ প্রশিক্ষণ বন্ধ থাকায় অসুবিধায় পড়েছেন। এক্ষেত্রে জানা গিয়েছে, এই সমস্যার সমাধানে স্টেট ফিশারি অফিসার্স অ্যাসোসিয়েশন রাজ্যের বিভিন্ন জেলার ৬৫ জন কৃষককে মাছ চাষের উপরে প্রশিক্ষণ দিয়েছে। ওই প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেছেন রাজ্যের মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিংহ। সূত্রের আরও খবর, নতুন পদ্ধতিতে প্রশিক্ষণ পাওয়ার পর মৎস্যচাষিরা খুশি হয়েছেন। ওই সংগঠনের পক্ষ থেকে জানা যায়, করোনা পরিস্থিতিতে সংগঠনের পক্ষ থেকে মাছ চাষিদের পাশে দাঁড়িয়ে আগামী দিনে আরও বেশি কর্মসূচি নেওয়া হবে।

