SBICentral Government Government Jobs 

৮২ স্পেশ্যালিস্ট ক্যাডার অফিসার নিচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: সাতটি পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে, বিভিন্ন স্পেশ্যালিস্ট ক্যাডার অফিসার পদে ৮২ জনকে নিচ্ছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। নিয়োগ হবে ম্যানেজার/ ডেপুটি ম্যানেজার/ ডাটা অ্যানালিস্ট/ সিনিয়র স্পেশ্যাল এক্সিকিউটিভ/ সিনিয়র এক্সিকিটিভ/ এক্সিকিউটিভ/ অফিসার/ অ্যাডভাইজর/ টেকনোলজি অফিসার প্রভৃতি পদে গ্র্যাজুয়েট/ এমবিএ/ পিজিডিবিএ/ পিজিডিবিএম/ পুরো সময়ের বি ই বা বি টেক/ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট/ এম এসসি/ এম টেক প্রভৃতি ডিগ্রিধারী প্রার্থী এবং অবসরপ্রাপ্ত আইপিএস/ স্টেট পুলিশ অফিসারদের থেকে জেএমজিএস-ওয়ান, এমএসজিএস-টু, এমএমজিএস-থ্রি ইত্যাদি পদে।

সিনিয়র স্পেশ্যাল এক্সিকিউটিভ, সিনিয়র এক্সিকিউটিভ, চিফ এথিক্স অফিসার এবং অ্যাডভাইজর (ফ্রড রিস্ক ম্যানেজমেন্ট) পদে নিয়োগ হবে (২/ ৩ বছরের) চুক্তিতে। বাকি সব পদে নিয়োগ হবে রেগুলারে।

প্রার্থিবাছাই হবে প্রথমে দরখাস্ত বাছাই ও পরে ইন্টারভিউ, অনলাইন লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে। ইন্টিমেশন/ কললেটার পাবেন ই-মেলে ও ওয়েবসাইটে। কোনও হার্ড কপি পাঠানো হবে না।

অ্যাপ্লিকেশন ফি এবং ইন্টমেশন চার্জ বাবদ দিতে হবে ৭৫০ টাকা। তফশিলি ও শারীরিক প্রতিবন্ধীদের এই ফি দিতে হবে না। ফি দেবেন অনলাইনে ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে, ৩ মে, ২০২১ -এর মধ্যে।

রেজিস্টার করবেন অনলাইনে https://bank.sbi/careers বা https://www.sbi.co.in/careers ওয়েবসাইটের মাধ্যমে, ৩ মে, ২০২১ -এর মধ্যে। দরখাস্ত পূরণ করবেন সঠিক ও সম্পূর্ণভাবে। রেজিস্ট্রেশন করলে পাবেন রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড। দরখাস্তের সঙ্গে আপলোড করবেন – সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত, আইডি প্রুফ, শিক্ষাগত যোগ্যতার যাবতীয় প্রমাণপত্র, অভিজ্ঞতার প্রমাণপত্র, প্রতিবন্ধকতা সার্টিফিকেট, এখনকার স্যালারি স্লিপ ইত্যাদির পিডিএফ এবং পাসপোর্ট মাপের রঙিন ছবি, সইয়ের স্ক্যান ইত্যাদি। অনলাইন দরখাস্ত করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট নিয়ে রাখবেন। মাইনে, দরখাস্তের পদ্ধতি, বয়স -সহ সব বিষয়েই আরও অনেক বিস্তারিত তথ্য পাবেন সংশ্লিষ্ট পিডিএফে। অফিসিয়াল ওয়েবসাইট https://www.sbi.co.in

বিজ্ঞপ্তি নং অনুযায়ী পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: || 01-2021-22 || 02-2021-22 || 03-2021-22 || 05-2021-22 || 06-2021-22 || 07-2021-22 || 08-2021-22 ||

Related posts

Leave a Comment