স্টেট ব্যাঙ্কে চাকরি
স্পেশ্যালিস্ট ক্যাডার অফিসার পদে ১০৩ জনকে নিচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। স্পেশ্যালিস্ট অফিসারের নিয়োগ হবে বিভিন্ন পদে, সেগুলি হলো – হেড (প্রোডাক্ট, ইনভেস্টমেন্ট ও রিসার্চ) (শূন্যপদ ১টি), জোনাল হেড (রিটেল) শূন্যপদ ৪টি), রিজিওনাল হেড (শূন্যপদ ৭টি), রিলেশনশিপ ম্যানেজার (শূন্যপদ ১৯টি), ইনভেস্টমেন্ট স্পেশ্যালিস্ট (শূন্যপদ ২২টি), ইনভেস্টমেন্ট অফিসার (শূন্যপদ ৪৬টি), প্রজেক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার (শূন্যপদ ২টি), সেন্ট্রাল রিসার্চ টিম (শূন্যপদ ২টি)। আবেদন করতে হবে অনলাইনে, https://sbi.bank.in/web/careers/currentopenings লিঙ্কের মাধ্যমে, ১৭ নভেম্বর, ২০২৫ –এর মধ্যে। ওপরে বলা পদগুলির জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বয়স, মাইনে সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন ওপরে উল্লেখিত ওয়েবসাইটে।
প্রার্থি বাছাই হবে প্রথমে দরখাস্ত বাছাই এবং পরবর্তীতে এক বা একাধিক বার পার্সোনাল/ টেলিফোনিক/ ভিডিও ইন্টারভিউ এবং মাইনে সংক্রান্ত আলোচনার মাধ্যমে। দরখাস্তের ভিত্তিতে বাছাই প্রার্থীদের ইন্টারভিউয়ে ডাকা হবে।
১০০ নম্বরের ইন্টারভিউ হবে। ইন্টারভিউয়ের সময়ে পৃথকভাবে সকলের সাথে মাইনে নিয়ে আলোচনা করা হবে। ইন্টারভিউয়ের স্কোরের ভিত্তিতে মেধাতালিকা প্রস্তুত করা হবে।
আবেদনের আগে নিজের এখনকার তোলা ছবি এবং সই স্ক্যান করে রাখবেন। রেজিস্টার করার সময় আপলোড করতে হবে। আবেদনপত্র পূরণ করবেন সঠিক এবং সম্পূর্ণভাবে। রেজিস্ট্রেশন হলে পাবেন রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড। ফি পেমেন্ট করবেন অনলাইনে ওপরে বলা লিঙ্কের মাধ্যমে।
দরখাস্তের প্রিন্ট নিয়ে রাখবেন। দরখাস্ত বা অন্যান্য প্রমাণপত্রের হার্ডকপি কোথাও পাঠাতে হবে না। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং CRPD/SCO/2025-26/15. আরও ওনেক বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে।

