Source of income for success in lifeMiscellaneous 

জীবনের সাফল্যে আয়ের উৎস

দক্ষতা বাড়িয়ে উপার্জনের পথ খুঁজে নিতে হবে। তাই জ্ঞানে সময় বিনিয়োগ করতে হবে আপনার জীবনের জন্য। তা না হলে সমস্যা বাড়তেই থাকবে। বিদ্যা মানুষকে মহৎ করে তোলে বলে প্রচলিত। বর্তমান সময়ে শুধুমাত্র চাকরির আয় নিয়েই ঠিক মতো বাঁচা যাবে না। আবার চাকরির ক্ষেত্রে আয় কম হলে সমস্যা আরও বেড়ে যাবে। সেক্ষেত্রে নিজেকে বদলাতে হবে। নিজেদের দক্ষতা বাড়িয়ে উপার্জনের পথ খুঁজে নিতে হবে। সেই জন্য চোখ-কান খোলা রাখতে হবে প্রতিক্ষণে। এখনকার সময়ে বাজারের ঠিক কি চাহিদা, তা আন্দাজ করার চেষ্টা করে যেতে হবে প্রতিনিয়ত। যার জন্য বিভিন্ন কোর্স, ব্লগ, বই বা অভিজ্ঞদের অনুসরণ করে যেতে হবে।

জ্ঞানের পরিধি না বাড়ালে মুশকিল। অন্যদিকে দক্ষতার মাধ্যমে নিজের প্রয়োজনীয়তা বাড়ানোর চেষ্টা করে যেতে হবে। নতুন সুযোগ এলে তা গ্রহণ করে এগিয়ে চলুন। মনে রাখবেন, সব কাজেই ধৈর্য ধরতে হবে। সময়ের সাথে সাথে যুগও ক্রমশ বদল হচ্ছে রোজ। সবকিছু এখন হয়ে উঠেছে গতিশীল। সফল ব্যক্তি সেই যে, কিসে বিনিয়োগ করলে ভবিষ্যতে লাভটা অনেক বেশি হওয়ার সম্ভাবনা থাকে। তাই বুঝে বিনিয়োগে মন দিতে হবে। আয়ের উৎস বাড়ানোর জন্য সচেষ্ট থাকতে হবে।

এখন চাকরি অনেকটাই ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। সেক্ষেত্রে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে -ফ্রিল্যান্সিং, ছোট ব্যবসা, রিয়েল এস্টেট বা বিভিন্ন ক্ষেত্রগুলিতে বিনিয়োগ করে আয় বাড়াতে মন দিন। সব সময় আয়ের উৎস সচল রাখার চেষ্টা করতে হবে। মনে রাখবেন,একটা উৎস বন্ধ হলে যেন অন্য উৎস চলমান থাকে। আর্থিক চিন্তা দূর করতে বিকল্প ব্যবস্থা খুঁজে নিন। জীবনের সাফল্য তবেই হবে।

Related posts

Leave a Comment