fruit and vitaminsMiscellaneous Trending News 

রোগ প্রতিরোধে শীতের মরশুমে খাদ্যতালিকায় রাখতে হবে কিছু ফল

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ওষুধ ছাড়াই নিয়ন্ত্রণে রাখা যেতে পারে ব্লাড সুগার। তবে শীতের মরশুমে খাদ্যতালিকায় রাখতে হবে কিছু ফল।
ডায়াবেটিসে আক্ৰান্ত হওয়া ব্যক্তিদের একটু সাবধানে থাকা চাই। শীতের সময় তাপমাত্রা কমার কারণে অনেক সময় ব্লাড সুগারের মাত্রাও বেড়ে যেতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, শীতে মরশুমি ফসল ছাড়াও নানা ধরনের ফল খাওয়া উচিত। এই সময়ে নিজের খাবারেও নজর দিতে হবে। শীতকালে এমন অনেক ফল থাকে যা আপনার সুগারের মাত্রা নিয়ন্ত্রণে কাজ করে থাকে । ওজন ও কোলেস্টেরলের মাত্রা বজায় রাখতে সাহায্য করে।
শরীর সুস্থ রাখতে কিছু নির্দিষ্ট ফলকে যুক্ত করা উচিত আপনার খাদ্য তালিকায়। ডায়াবেটিস-রোগীদের জন্য কোন কোন ফল কার্যকরী তা একঝলক দেখে নেওয়া যেতে পারে। কিউইতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিড্যান্ট, ভিটামিন-সি , ফাইবার ও পটাসিয়াম রয়েছে। ডায়াবেটিসে ভোগা রোগীদের জন্য অত্যন্ত কার্যকরী ও উপকারী এই ফল। বছরের প্রায় প্রতিটি ঋতুতেই কম বেশি পাওয়া যায় এটি। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আপেল অত্যন্ত পুষ্টিকর ফল। হৃদযন্ত্র ভালো রাখার জন্য এই ফলে প্রচুর পরিমাণে ফাইবার ও অ্যান্টিঅক্সিড্যান্ট রয়েছে। আবার ভিটামিন-সি রয়েছে আপেলে।
অল্প পরিমাণ সোডিয়াম থাকলেও কোনও রকম ফ্যাট বা কোলেস্টেরল থাকে না। ব্লাড সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখার জন্য এবং স্বাস্থ্য ঠিক রাখার জন্য খাদ্য তালিকায় যোগ করতে পারেন আপেল। কমলালেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন-সি ফাইবার ও অ্যান্টিঅক্সিড্যান্ট রয়েছে। ডায়াবেটিস-রোগীদের জন্য এই জাতীয় ফল খুবই উপকারী। এই ফল খেলে ব্লাড সুগার বাড়ার কোনও সম্ভাবনা থাকে না। সুগারের পাশাপাশি কোলেস্টেরলকেও নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
ন্যাসপাতিও রাখা যেতে পারে খাদ্যতালিকায়। এই ফলে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, অ্যান্টিঅক্সিড্যান্ট ও ভিটামিন-কে । ব্লাড সুগারের মাত্রা নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে থাকে। ফল খেলে দ্রুত ব্লাড সুগার বেড়ে যাওয়ার কোনও সম্ভাবনা থাকে না। তবে ফল গোটা ও কাঁচা খাওয়া উচিত । তবে জুস বা অন্য কিছুর সঙ্গে মিশিয়ে খাওয়া ঠিক হবে না। বেরি ফলটি ডায়াবেটিস-রোগীদের খাবারের তালিকায় অপরিহার্য। মিষ্টি, সুস্বাদু ও পুষ্টিকর এই ফলটিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিড্যান্ট ও ফাইবার থাকে। ব্লাড সুগারের পাশাপাশি ইনসুলিনের মাত্রা বজায় রাখতে সাহায্য করে থাকে।আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন এই ফলটিকে খাদ্যতালিকায় রাখার কথা জানিয়েছে। শীতের মরশুমে আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন বেরি ফলটিকে।

Related posts

Leave a Comment