Jammu and KashmirMiscellaneous 

কাশ্মীরে প্রবল শীতের দাপট : ‘চিল্লাই কালান’ ঘোষণার সম্ভাবনা

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ ২১ ডিসেম্বর থেকে কাশ্মীরে চিল্লাই কালান শুরু হতে চলেছে। আবহাওয়া দপ্তর সূত্রে এ বিষয়টি জানানো হয়েছে। উল্লেখ্য, শ্রীনগরের রাতের সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ৬.৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। কাশ্মীরের অন্যতম স্কি রিসর্ট গুলমার্গে রাতে তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াসের নিচে। গুলমার্গের উপত্যকায় প্রতি বছর সর্বনিম্ন তাপমাত্রা থাকে। এছাড়াও কাজিগুন্দ, পহেলগাঁও এবং কুপওয়ারাতেওঁ হাড়কাঁপানো শীত রয়েছে। শীতের তীব্রতা ছিল অত্যন্ত বেশি। স্থানীয় সূত্রে খবর, ইতিমধ্যে কলের জল জমাট বাঁধতে শুরু করেছে। ডাল লেকের কিছু অংশ হিমশীতল হয়ে গিয়েছে। আর শীতের সাথে সাথে বেড়েছে লোডশেডিং। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে জম্মু, কাশ্মীর ও লাদাখে তাপমাত্রা আরও কমবে। ২১ ডিসেম্বর থেকে ৪০ দিনের চিল্লাই কালান ঘোষণা করা হবে বলে মনে করা হচ্ছে।

Related posts

Leave a Comment