ওষুধ-বিদ্যুৎ সংস্থার নির্ভরতায় বাড়ল সেনসেক্স
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : ভারতীয় শেয়ার বাজার ওষুধ ও বিদ্যুৎ সংস্থার ওপর নির্ভর করে বাড়ল সেনসেক্স। টানা চতুর্থ দিন তা বেড়েছে। উল্লেখ করা যায়, ২৯৫.৯৪ পয়েন্ট বেড়ে সেনসেক্স ৪৯,৫০২.৪১ পয়েন্টে থামে। অন্যদিকে আরও জানা যায়, নিফটি ১১৯.২০ পয়েন্ট বেড়ে হয়েছে ১৪,৯৪২.৩৫। পাশাপাশি বেড়েছে টাকার দরও। এ বিষয়ে আরও জানা যায়, ১ ডলারের দাম ১৬ পয়সা কমে ৭৩.৩৫ টাকা হয়েছে।

