খসড়া প্রস্তাব জমা দিয়েছে পেটিএম
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : প্রস্তাব জমা। সূত্রের খবর, বাজারে প্রথমবার শেয়ার ছাড়ার আইপিও-র জন্য সেবি-র কাছে খসড়া প্রস্তাব জমা দিয়েছে পেটিএম। এক্ষেত্রে আরও জানা যায়, এর মাধ্যমে ১৬,৬০০ কোটি টাকা তুলতে চায় সংস্থাটি। সূত্রের আরও খবর, নতুন শেয়ার ছেড়ে ও অফার ফর সেলের মাধ্যমে টাকা তোলা হবে। ব্যবসা সম্প্রসারণ ও সংস্থা পরিচালনা প্রভৃতি ক্ষেত্রে তা ব্যবহার করা হবে বলে জানা গিয়েছে।

