madhyamik studentEducation Alerts Trending News 

জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহ নাগাদ মাধ্যমিকের ফল !

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: সিবিএসই, আইসিএসসি দুই বোর্ডেই ১৫ জুলাইয়ের মধ্যে দশম শ্রেণির ফল প্রকাশের সম্ভাবনা। তবে মাধ্যমিকের ফল নিয়ে এ রাজ্যের পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ বেড়েছে। সূত্রের খবর, করোনাজনিত পরিস্থিতির পূর্বেই শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা। গ্রিন জোন চিহ্নিত হওয়ার পর নম্বর সংগ্রহের কাজ নিয়ে তৎপরতা শুরু হয়। নম্বর সংগ্রহের কাজ শেষ হয়েছে বলে জানা যায়।

সূত্রের আরও খবর, বাকি রয়েছে প্রিন্টিংয়ের কাজ। প্রিন্টিংয়ের কাজ শেষ হলেই পরীক্ষার ফল ঘোষণা হবে। জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে মাধ্যমিকের ফল বেরোনোর সমূহ সম্ভাবনা। বর্তমান পরিস্থিতিতে এখন অনেক স্কুলে কোয়ারেন্টাইন সেন্টার হয়েছে। এক্ষেত্রে মার্কশিট পড়ুয়াদের হাতে কীভাবে তুলে দেওয়া হবে তা নিয়ে ভাবনা-চিন্তা চলছে বলে জানা যায়।

Related posts

Leave a Comment