শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম দিবস
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : আজকের দিনে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন। ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর তাঁর জন্ম। তাঁর লেখা অনেক জনপ্রিয় উপন্যাস আজও পাঠকের কাছে গ্রহণযোগ্য হয়ে রয়েছে। বিশিষ্ট এই লেখকের উল্লেখযোগ্য উপন্যাসগুলি হল- ‘দেবদাস’, ‘শ্রীকান্ত’, ‘চরিত্রহীন’, ‘দত্তা’, ‘পথের দাবী’ ও ‘পরিণীতা’ প্রভৃতি। তাঁর অনেক উপন্যাস থেকে বাংলা ও হিন্দিতে সিনেমাও হয়েছে। প্রখ্যাত এই লেখকের জন্ম দিবসে আমাদের শ্রদ্ধার্ঘ্য।

