sarah mcbride and senetorMiscellaneous Trending News 

মার্কিন ইতিহাসে প্রথম রূপান্তরকামী হিসেবে সারাহ সেনেটে

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক:প্রথম রূপান্তরকামী হিসাবে মার্কিন সেনেটে চলেছেন সারাহ ম্যাকব্রাইড। তিনি বারাক ওবামার আমলে হোয়াইট হাউজে ইন্টার্নশিপ করেছিলেন। সূত্রের খবর,২০১৬ সালে ডেমোক্র‌্যাটিক পার্টির কনভেনশনে প্রথম রূপান্তরকামী হিসাবে বক্তব্যওরেখেছিলেন।
মার্কিন প্রশাসনের কাছে তাৎপর্যপূর্ণ হয়ে দাঁড়াল ২০২০ সালের ৪ নভেম্বর। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে স্পষ্ট হয়ে যায় ডেলাওয়ার প্রদেশ থেকে সেনেটে যাবেন প্রথম রূপান্তরকামী সারাহ ম্যাকব্রাইড। মার্কিন ইতিহাসে প্রথমবার একজন রূপান্তরকামী নির্বাচিত হয়ে সেনেটে গেলেন সারাহ।উল্লেখ করা যায়, ডেলাওয়ারে লিঙ্গ বৈষম্য বিরোধী লড়াই ও নারী অধিকারের লড়াইয়ে সামিল ছিলেন তিনি।অন্যদিকে ‘‌সাম্য আইন’‌ নামে যে আইনটি ভোটে জিতলে ১০০ দিনের মধ্যে কার্যকর করার কথা জানিয়েছিলেন জো বাইডেন, সেই মতকেও সমর্থন করেন ম্যাকব্রাইড।
পাশাপাশি জাতীয় মানবাধিকার প্রচারের প্রেস সেক্রেটারি হিসাবেও কাজ করেছেন। মার্কিন নির্বাচনে তিনি পরাজিত করেছেন জোসেফ ম্যাককোলেকে। জানা যায়,উইলমিংটন থেকে পেনসিলভেনিয়া সীমান্ত পর্যন্ত এই কাউন্টির পরিধি। ১৯৭৬ সাল থেকে এখানে ডেমোক্র‌্যাটদের প্রার্থী হ্যারিস ম্যাকডোনাল্ড জয়ী হয়েছেন। ডেলওয়ারের ইতিহাসে তিনিই সবচেয়ে বেশিদিন সেনেট সদস্য থাকার কৃতিত্ব অর্জন করেন। ম্যাকডোনাল্ডও সারাহ ম্যাকব্রাইড-এর হয়ে প্রচার করেছেন। জয়ের পর তাঁর মন্তব্য, “আমাদের সংবিধান আমাকে যেভাবে কাজ করার অনুমতি দেবে, আমি সেভাবেই কাজ করব।’”

Related posts

Leave a Comment