গ্রন্থাগারের শূন্যপদে নিয়োগের দাবি
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : নিয়োগের দাবি। সূত্রের খবর, বিভিন্ন স্কুল ও মাদ্রাসার গ্রন্থাগার এবং সরকার পোষিত গ্রন্থাগারের শূন্যপদে নিয়োগের দাবি তুলেছে গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানের পড়ুয়া সংগঠন ও গ্রন্থাগার চাকরি প্রার্থী ঐক্য মঞ্চ। এক্ষেত্রে আরও জানা গিয়েছে, গত এক বছর ধরে পদগুলিতে নিয়োগ বন্ধ। এক্ষেত্রে প্রচুর পদখালি পড়ে রয়েছে। এক্ষেত্রে তাঁদের বক্তব্য, শূন্যপদের কারণে গ্রন্থাগার পরিষেবাও কার্যত ভেঙে পড়ছে। অবিলম্বে নতুন নিয়োগের দাবির পাশাপাশি অবসরপ্রাপ্ত কর্মীদের পুনর্নিয়োগের বিরোধিতাও করা হয়েছে।

