কলকাতায় রাতের রেস্তোরাঁয় শ্লীলতাহানির চেষ্টা
কাজকেরিয়ার নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ ফুলবাগান থানা এলাকায় একটি রেস্তোরাঁয় তরুণীদের কুটক্তি ও ছবি তোলার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করল ফুলবাগান থানার পুলিশ।

সূত্রের খবর, গতকাল রাতে কাঁকুড়গাছি এলাকার একটি ফ্যামিলি রেস্তোরাঁয় বসে ডিনার করছিলেন এক পরিবারের মহিলা ও তাঁদের কন্যারা। ওই সময় উপস্থিত তিনজন ব্যক্তি ওই মহিলাদের উদ্দেশ্যে অশালীন মন্তব্য করতে থাকে। এমনকী তাঁদের বাধা দেওয়া সত্বেও মোবাইলে ছবি তুলতে থাকে। মহিলাদের অভিযোগ, তাঁদের ওপর চড়াও হয় ওই যুবকেরা। এরপর ফুলবাগান থানায় খবর দেওয়া হলে, পুলিশ এসে তিন জনকে গ্রেফতার করে।

