সুস্থ থাকতে কাঁচা হলুদ ও মধুর উপকারিতা
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : সর্দি, কাশি, জ্বর ও বিভিন্ন ইনফেকশনের থেকে নিজেকে সুস্থ রাখতে সারা বছর কাঁচা হলুদ আর মধু খাওয়া খুবই উপকারী। এক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন, আমাদের শরীরে বিভিন্ন রকমের ইনফেকশন, লিভারের সমস্যা, ত্বকের সমস্যা, পেশীর সমস্যা বা কেটে-ছড়ে যাওয়ার মহৌষধ হল কাঁচা হলুদ। এই হলুদের গুণাগুণ আয়ুর্বেদেও উল্লেখ রয়েছে। বিশেষজ্ঞরা আরও বলছেন, জ্বর, সর্দি-কাশি বা ফ্লু-এর মতো কোনও সমস্যা দেখা দিলে এক টেবিল চামচ কাঁচা গুঁড়ো হলুদ ও তার সাথে ১০০ গ্রাম মধু ভাল করে মিশিয়ে ১ ঘণ্টা অন্তর খান। আবার দ্বিতীয় দিন সেটা ২ ঘণ্টা অন্তর খেতে থাকুন। সাথে সাথেই ফল পাবেন। এছাড়াও কাঁচা হলুদ ও মধুর মিশ্রণ অ্যান্টিবায়োটিকের মতোও কাজ করে। আবার আমাদের লিভারের সমস্যাতেও হলুদ ও মধুর মিশ্রণ উপকারী। এক টুকরো কাঁচা হলুদ রোজ সকালে খালি পেটে খেয়ে নিন, এতে গ্যাসট্রিক, পেপটিক এবং গ্যাসট্রিক আলসারের সমস্যাও দূর করে। অ্যালঝাইমারস-এর মতো সমস্যার জন্যও কাঁচা হলুদ বিশেষ উপকারী।

