Ramanath RoyMiscellaneous 

সাহিত্যিক রমানাথ রায়ের প্রয়াণ

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : সাহিত্যিক রমানাথ রায় (৮১) প্রয়াত। ১৯৪০ সালে তাঁর জন্ম হয় মধ্য কলকাতায়। উল্লেখ করা যায়, পৈতৃক নিবাস ছিল বাংলাদেশের যশোহর জেলায়। বাংলায় শাস্ত্রবিরোধী আন্দোলনের অন্যতম স্রষ্টাও তিনি। বিদ্যাসাগর পুরস্কারে সম্মানিত হয়েছেন তিনি। দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন নামি দৈনিক ও সাময়িক পত্রে লিখেছেন। একটা সময় লিটল ম্যাগাজিন থেকে সাহিত্য জীবন শুরু হয়েছিল তাঁর। লিটল ম্যাগাজিনের সঙ্গে ছিল গভীর সম্পর্ক।

বাংলা সাহিত্যে তাঁর উল্লেখযোগ্য অবদানও রয়েছে। প্রিয় গল্প, দু-ঘন্টার ভালবাসা, শ্রেষ্ঠ গল্প ও গল্প সমগ্র প্রভৃতি কিছু গ্রন্থ রয়েছে। উপন্যাসের মধ্যে রয়েছে- ছবির সঙ্গে দেখা, ভালবাসা চাই, মাননীয় মুখ্যমন্ত্রী, কাঁকন, অন্যায় করিনি ও উপন্যাস সমগ্র প্রভৃতি। একসময় তিনি জানিয়েছিলেন, বাস্তবের সঙ্গে ফ্যান্টাসি মিশিয়ে নতুন সাহিত্য রচনা করতে চেয়েছি আমরা।

Related posts

Leave a Comment