Snapshot_0Miscellaneous Trending News 

বিধায়ক পরেশ পালের উদ্যোগে রাখি বন্ধন উৎসব

কাজকেরিয়ার নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: বিধায়ক পরেশ পালের উদ্যোগে বেলেঘাটা গান্ধী ভবনের সামনে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে রাখি বন্ধন উৎসব পালন করা হল। করোনা ভাইরাসের আতঙ্কে মানুষ যেখানে দিশাহীন সেখানে মানুষের ভিড় এড়িয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে বেলেঘাটা গান্ধী ভবনের সামনে রাখী বন্ধন উৎসব পালিত হল। গান্ধীজির গলায় মাল্যদানের মাধ্যমে রাখী বন্ধন উৎসবের সূচনা করেন বিধায়ক পরেশ পাল। উপস্থিত ছিলেন মন্ত্রী নির্মল মাঝি, বেলেঘাটা ক্লাব সমন্বয় সমিতির চেয়ারম্যান রাজু নস্কর।

Related posts

Leave a Comment