north bengal and forestMiscellaneous Trending News 

ডুয়ার্সের রেলপথে বন্যপ্রাণী সুরক্ষায় রেল- বনদপ্তরের যৌথ সমীক্ষা

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ডুয়ার্সের রেলপথে বন্যপ্রাণীদের মৃত্যু রুখতে সমীক্ষা করছে রেল। বন্যপ্রাণীর মৃত্যু রুখতে সরেজমিনে যৌথ সমীক্ষার পথে নামতে চলেছে রেল ও বনদপ্তর। সূত্রের খবর, একটি বিশেষ ট্রেনে চেপে এই প্রথমবার শিলিগুড়ি জংশন থেকে আলিপুরদুয়ার জংশন পর্যন্ত ১৬৪ কিলোমিটার রেলপথে বন্যপ্রাণীদের মৃত্যুর কারণ খতিয়ে দেখতে সমীক্ষায় যোগ দেন উত্তর-পূর্ব সীমান্ত রেল ও উত্তরবঙ্গের শীর্ষ বন আধিকারিকরা।

ওই সমীক্ষায় দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলিকে চিহ্নিত করা হয়েছে। আবার বন্যপ্রাণীদের যাতায়াতকে সুগম করতে আন্ডারপাস ও ওভারপাস প্রয়োজন হবে সেই জায়গা চিহ্নিত করা হয়েছে। রেল ও বনদপ্তর মত বিনিময় করেছে বিষয়টি নিয়ে।

Related posts

Leave a Comment