শিশু-সন্তানদের শীতকালে বায়ুদূষণ থেকে সুরক্ষিত রাখতে চেষ্টা করুন
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক:শিশু-সন্তানদের শীতকালে বায়ুদূষণ থেকে সুরক্ষিত রাখতে চেষ্টা করুন। সদ্যোজাত সন্তানকে শীতের বায়ুদূষণ থেকে সুরক্ষিত রাখার জন্য কয়েকটি পদক্ষেপ নেওয়া জরুরি। শীতে বায়ুদূষণ সাধারণত বাড়ে। এই সময় শ্বাসকষ্টের মুখে ফেলতে পারে শিশুদের। চিকিৎসক – বিশেষজ্ঞরা এক্ষেত্রে বলছেন, যাঁদের এই প্রথম সন্তান তাঁদের পক্ষে শিশুর দেখভাল করা অসুবিধা হয়। সন্তান মানুষ করার কোনও অভিজ্ঞতা না থাকলে সমস্যা বাড়ে। ছোটদের কী প্রয়োজন, তা বুঝে উঠতে সময় লেগে যাবেই। এক্ষেত্রে সন্তান মানুষ করার অভিজ্ঞতা যাঁদের রয়েছে তাঁদেরও সতর্ক থাকতে হবে। ইমিউনিটি সিস্টেমটি সতেজ থাকলে তার মোকাবিলা করা সম্ভব হয়।
চিকিৎসক – বিশেষজ্ঞরা জানিয়েছেন, ৬ মাসের বেশি বয়স হয়ে গেলে শিশুকে ইমিউনিটি বুস্টিং স্টেপল দেওয়া যায়। তবে সদ্যোজাত বা ৬ মাসের কম বয়সী সন্তানের ক্ষেত্রে মাতৃদুগ্ধের চেয়ে সুষম খাবার বলতে আর কিছুই নেই। বাইরে বার হওয়া যাবে না। একে শীত তার উপর কোভিড -১৯ সংক্রমণের দিকটাও খেয়াল রাখা জরুরি। এই সময় ছোট সন্তানকে ফেস মাস্ক পরিয়ে বাইরে নিয়ে যাওয়া চলে না। এক্ষেত্রে বেশি করে শ্বাসকষ্ট হওয়ার সম্ভাবনা থেকে যায়। বাড়ির ভিতরে থাকাই উচিত। যে ঘরে ছোট শিশু থাকবে সেই ঘরের জানলা যতটা সম্ভব বন্ধ রাখা উচিত।
খোলা জানলা দিয়েও দূষিত বায়ুকণা ঘরে প্রবেশ করতে পারে। এর ফলে শিশুর শ্বাসকষ্টের কারণ হয়ে দাঁড়াতে পারে। শুদ্ধ বাতাসের প্রয়োজন রয়েছে। চিকিৎসকের সঙ্গে কথা বলে একটা এয়ার পিউরিফায়ার ঘরে রাখা যেতে পারে। কিছু জিনিস সরিয়ে রাখার প্রয়োজন রয়েছে। ছোটদের পক্ষে সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে বেশ কিছু জিনিস। তার মধ্যে রয়েছে সুগন্ধি তেল,সাবান,বডিস্প্রে প্রভৃতি। সদ্যোজাত বা ৬ মাসের কম বয়সী এমন শিশুর থেকে তা দূরে রাখাই ভালো। এমনকী এই সময়ে বাড়ি রং করানোর পরিকল্পনাও বাতিল করা ঠিক কাজ হবে।

