shoba naidu diedMiscellaneous 

বিশিষ্ট নৃত্যশিল্পী শোভা নাইডু প্রয়াত

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: প্রয়াত হলেন বিশিষ্ট নৃত্যশিল্পী শোভা নাইডু(৬৪)। গত কয়েকদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন তিনি ৷ ভর্তি হয়েছিলেন হাসপাতালে ৷ সূত্রের খবর,কুচিপুড়ি নৃত্যশিল্পী শোভা হায়দরাবাদের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ৷ পারিবারিক সূত্রে জানা যায়, অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লিতে ১৯৫৬ সালে তাঁর জন্ম হয় ৷ ভেম্পাতি চিন্না সত্যমের কাছ থেকে কুচিপুড়ি নাচ শিখেছিলেন তিনি। ২০০১ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন ৷ ১৯৯১ সালে সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কার জয়ী হন শোভা ৷পাশাপাশি চেন্নাইয়ের শ্রীকৃষ্ণগণ সভা তাঁকে ‘নৃত্য চূড়ামণি’ সম্মান প্রদান করে। পারিবারিক সূত্রে আরও জানা যায়,হায়দরাবাদের কুচিপুড়ি আর্ট অ্যাকাডেমিতে ৪০ বছর ধরে প্রধান শিক্ষিকার দায়িত্বভার পালন করেছেন শোভা নাইডু ৷ দেশ-বিদেশে তাঁর অগণিত শিক্ষার্থী ছিল। জানা যায়, ১৫০০-র বেশি শিক্ষার্থীদের কুচিপুড়ি নাচ শিখিয়েছেন শিল্পী শোভা নাইডু ৷

Related posts

Leave a Comment