PanduaMiscellaneous Trending News 

পান্ডুয়া ব্লকে তৃণমূলের মহামিছিলের প্রস্তুতি শুরু

কাজকেরিয়ার নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি, হুগলি: আগামী একুশের বিধানসভা নির্বাচনের আগে বিরোধীদের এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ তৃণমূল কংগ্রেস। সেই জন্যই দলীয় নির্দেশে পান্ডুয়া ব্লকের বিভিন্ন এলাকায় দলীয় কর্মীদের সাথে বৈঠক করছেন তৃণমূলের পান্ডুয়া অঞ্চলের ব্লক সভাপতি অসিত চ্যাটার্জী। সূত্রের খবর, এই কার্যক্রমের অংশ হিসেবে রবিবার পান্ডুয়ার হরাল দাসপুর ও জামনা এলাকায় দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করেন পান্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব।

পাশাপাশি আগামী ২২ সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে পান্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পান্ডুয়ায় মহামিছিলের আয়োজন করা হয়েছে বলেও জানা গিয়েছে। তার আগে দলীয় কর্মীদের সাথে এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সভাপতি চম্পা হাজরা, শিক্ষা কর্মাধ্যক্ষ সঞ্জীব ঘোষ সহ তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা।

Related posts

Leave a Comment