pratapaditya G.PMiscellaneous 

কাকদ্বীপের প্রতাপাদিত্যনগর পঞ্চায়েত রাজ্য সেরা

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : রাজ্য সেরা হল প্রতাপাদিত্যনগর পঞ্চায়েত। ভাল কাজ করার জন্য এবার সেরা পঞ্চায়েতের শিরোপা পেয়েছে কাকদ্বীপ মহকুমার প্রতাপাদিত্যনগর পঞ্চায়েত। সূত্রের খবর, ২০২০ সালে দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত স্ব-শক্তিকরণ প্রতিযোগিতায় রাজ্যের ৩ হাজার ৩৪১টি পঞ্চায়েতকে টেক্কা দিয়ে সেরার শিরোপা জয়ী হল। প্রত্যন্ত এলাকার ওই পঞ্চায়েত উৎসাহের সঙ্গে কাজও করেছে।

করোনা পরিস্থিতির কারণে পুরস্কার প্রদান অনুষ্ঠান বাতিল হয়। তবে কেন্দ্রীয় মন্ত্রক এই পঞ্চায়েতকে মানপত্র পাঠিয়ে দিয়েছে বলে খবর। সূত্রের আরও খবর, ৫ লক্ষ টাকা আর্থিক পুরস্কারও পেয়েছে এই পঞ্চায়েত। উল্লেখ্য, কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রক প্রতিবছর দেশের সেরা পঞ্চায়েত বেছে নেওয়ার জন্য আয়োজন করে দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত স্ব-শক্তিকরণ প্রতিযোগিতা। এ বিষয়ে আরও জানা যায়, স্যানিটেশন, নিজস্ব তহবিল সংগ্রহ ও ১০০ দিনের কাজ প্রভৃতি বিভাগ-সহ এই প্রতিযোগিতার সব থেকে গুরুত্বপূর্ণ বিভাগ হল গ্রাম পঞ্চায়েত উন্নয়ন পরিকল্পনা।

এক্ষেত্রে বলা হয়েছে, একটি পঞ্চায়েত তার এলাকায় বসবাসকারী মানুষের মৌলিক চাহিদা কীভাবে পূরণ করছে এবং কীভাবে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়িত করছে তা দেখা। দক্ষতা ও স্বচ্ছতার নিরিখে পঞ্চায়েত এলাকার আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন কীভাবে ঘটানো হচ্ছে তা বিচার-বিশ্লেষণ করেছে মন্ত্রক। এক্ষেত্রে সব তথ্য ও ছবি অনলাইনে আপলোড করতে হয়েছে পঞ্চায়েতগুলিকে।

Related posts

Leave a Comment