PGCILCentral Government Miscellaneous 

পাওয়ার গ্রিডে ৯৭ ইঞ্জিনিয়ার, সুপারভাইজর

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ফিল্ড ইঞ্জিনিয়ার ও ফিল্ড সুপারভাইজর পদে ৯৭ জনকে নিচ্ছে পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের নর্দার্ন রিজিয়ন ট্রান্সমিশন সিস্টেমে। চুক্তিভিত্তিতে নিয়োগ হবে ইলেক্ট্রিক্যাল ও সিভিল শাখায়।

ফিল্ড ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রিক্যাল): মোট শূন্যপদ ৩০টি। ফিল্ড ইঞ্জিনিয়ার (সিভিল): মোট শূন্যপদ ৮টি। অন্তত ৫৫ শতাংশ (তফশিলি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে পাশ) নম্বর সহ সংশ্লিষ্ট শাখার বি ই/ বি টেক/ বিএসসি (ইঞ্জিনিয়ারিং) ডিগ্রিধারী হতে হবে। বয়স ৯-৫-২০১ তারিখের হিসেবে ২৯ বছরের মধ্যে। পারিশ্রমিক মাসে ৩০,০০০ – ১,২০,০০০ টাকা।

ফিল্ড সুপারভাইজর (ইলেক্ট্রিক্যাল): মোট শূন্যপদ ৪৭টি। ফিল্ড সুপারভাইজর (সিভিল): মোট শূন্যপদ ১২টি। অন্তত ৫৫ শতাংশ (তফশিলি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে পাশ) নম্বর সহ সংশ্লিষ্ট শাখার ডিপ্লোমাধারী হতে হবে। বয়স ৯-৫-২০১ তারিখের হিসেবে ২৯ বছরের মধ্যে। পারিশ্রমিক মাসে ২৩,০০০ – ১,০৫,০০০ টাকা।

প্রার্থীবাছাই হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। তবে প্রার্থী সংখ্যায় বেশি হলে প্রয়োজনে স্ক্রিনিং টেস্ট হতে পারে।

আবেদন করবেন অনলাইনে www.powergrid.in ওয়েবসাইটের মাধ্যমে, ৯ মে-র মধ্যে। অনলাইন আবেদনের আগে যাবতীয় প্রমাণপত্র স্ক্যান করে রাখবেন। ফি বাবদ দিতে হবে ফিল্ড ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে ৪০০ টাকা এবং ফিল্ড সুপারভাইজর পদের ক্ষেত্রে ৩০০ টাকা। ফি জমা দেবেন অনলাইনে। তফশিলি, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীদের এই ফি দিতে হবে না। এবার সিস্টেম জেনারেটেড এপ্লিকেশন ফর্মের প্রিন্ট নিয়ে নিজের কাছে রাখবেন। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: NR-I/01/2021/FE & FS. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করুন: ।। রেজিস্ট্রেশন ।। লগ-ইন ।।

Related posts

Leave a Comment