কলকাতায় আইলিগের সম্ভাবনা
কাজকেরিয়ার অনলাইন ডেস্কঃ কলকাতায় বসতে চলেছে আই লিগের আসর।আইএফএ সচিব জয়দীপ মুখার্জি ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন বলে জানা যায়।সূত্রের খবর, সব রকম সাহায্যের আশ্বাসও দিয়েছেন ক্রীড়ামন্ত্রী। বাংলা ফুটবলের জন্য এটি সুখবর।সূত্রের আরও খবর, দেশের অন্যতম সেরা লিগ কলকাতায় করার ব্যাপারে সিলমোহর দিয়েছে এআইএফএফ এর লিগ কমিটি।অন্যদিকে আই লিগ কলকাতায় করার ব্যাপারে প্রয়োজনীয় আলোচনা করা হয়েছে। আবার অনুমতি নেওয়ার জন্য রাজ্য ফুটবল সংস্থাকে রাজ্য সরকারের সঙ্গে কথা বলতেও বলা হয়েছে। অনুমতি মিললে এ মাসের শেষে বা অগাস্টের প্রথম সপ্তাহে আই লিগ কলকাতায় করার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে এআইএফএফ।আরও জানা যায়, বারাসাত স্টেডিয়াম, কল্যাণী স্টেডিয়াম, কিশোর ভারতী স্টেডিয়াম, ও ময়দানের তিনটি মাঠে হবে আই লিগের ম্যাচগুলি।পাশাপাশি আই লিগের মতো আইএসএলের ম্যাচও হবে একই ভেন্যুতেই।সূত্র অনুযায়ী জানা যায়, গোয়ায় হওয়ার সম্ভাবনা আইএসএল-এর ম্যাচ।

