poli houseMiscellaneous Trending News 

ক্ষতিগ্রস্ত ফসল রক্ষায় চাষে এবার পলি হাউসের তৎপরতা

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: প্রখর রোদের তাপ এবং প্রবল বৃষ্টির ফলে ক্ষতি হয় ফুল ও সবজি চাষের । সূত্রের খবর, হাওড়া জেলা পরিষদ এবার বৃষ্টি এবং রোদের হাত থেকে শস্য রক্ষা করতে পলি হাউসের মাধ্যমে চাষ বাড়াতে উদ্যোগ গ্রহণ করল । জানা গিয়েছে, একশো জন কৃষককে এই পলি হাউসের মাধ্যমে সহযোগিতা করবে । এক্ষেত্রে কৃষকদের কাছ থাকে আবেদন পত্র জমা নেওয়া শুরু হয়েছে ।
সূত্রের আরও খবর, হাওড়া জেলার কয়েক হাজার একর জমিতে শাক-সবজি এবং ফুল চাষ হয় । তবে বৃষ্টি ও রোদের ফলে কৃষকদের প্রতি বছর প্রচুর পরিমানে ফসলও নষ্ট হয় । কৃষি দফতর সূত্রের খবর, এই বৃষ্টি ও রোদের প্রখর তাপ থেকে একমাত্র পলি হাউস কৃষকদের স্বস্তি দিতে পারে । জমির ওপর প্লাস্টিকের ছাউনি করা হয় এই পলি হাউস ব্যবস্থায় । এক্ষেত্রে রোদ এবং বৃষ্টি দুটোর কবল থেকে ফসল রক্ষা করা সম্ভব । এই পলি হাউস তৈরি করা যথেষ্ট ব্যয়বহুল । জানা গিয়েছে, একটি পলি হাউস লোহার খাঁচার ওপর বানানো হলে সেক্ষেত্রে পাঁচ লাখ টাকার কাছাকাছি ব্যয় হবে । আবার যদি এটি বাঁশ দিয়ে তৈরি করা হয় তবে লাখ তিনেক টাকার মতো খরচ হয় । গরিব কৃষকদের পক্ষে এত পরিমান টাকা ব্যয় করা খুবই দুষ্কর । আবার কৃষকরা পলি হাউসের এর সাহায্যে চাষ করতেও সচল নয় ।
কৃষি দফতর এ বিষয়ে জানিয়েছে, এই নতুন পদ্ধতিতে চাষের ক্ষেত্রে অর্ধেকাংশ টাকা তারা দেবেন ভর্তুকি হিসাবে। অন্যদিকে, বাকি টাকার অংশ জোগাড় করাও গরিব কৃষকদের পক্ষে কঠিন হয়ে দাঁড়াচ্ছে । ফলে কৃষকরা পলি হাউসের মাধ্যমে চাষ করতেও উৎসাহী হচ্ছেন না । কৃষি ও সমবায় দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারে একশো জন কৃষকে পলি হাউসের মাধ্যমে চাষ করানোর উদ্যোগ গ্রহণ করছি । কৃষকদের সাথেও কথা বলা হয়েছে । কৃষকদের উৎসাহও দেওয়া হচ্ছে এই ধরণের চাষ করার জন্য । পলি হাউসের মাধমে চাষ করলে একটু বেশি খরচ হয় । ফসল থেকে যথেষ্ট পরিমানে লাভও হয় ।

Related posts

Leave a Comment