Aadhar-2Miscellaneous 

আধার নম্বর যোগের সময়সীমা বাড়ল

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : পিএফ-এর সঙ্গে আধার নম্বর যোগের সময়সীমা বাড়ল। বিভিন্ন মহলের আবেদন মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত তা বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। উল্লেখ করা যায়, এর আগে পিএফ-এর সঙ্গে আধার যোগ করার সময়সীমা ছিল গত ৩১ আগস্ট অবধি। এক্ষেত্রে আরও জানানো হয়েছে, তবে সকলে এই সুবিধা পাবেন তা নয়, বর্ধিত সময়ের এই সুবিধা পাবেন উত্তর-পূর্বাঞ্চলের ৭ রাজ্যের সকল ক্ষেত্রের কর্মীরা। পাশাপাশি অন্যান্য রাজ্যগুলির ক্ষেত্রে বিড়ি তৈরি, আবাসন, নির্মাণ, চা ও কফির মতো কিছু কিছু ক্ষেত্রের শ্রমিকেরা এই নম্বর যোগের সুযোগ গ্রহণ করতে পারবেন।

Related posts

Leave a Comment