হাতিয়াড়া গ্রাম পঞ্চায়েত এলাকার পথশ্রী প্রকল্প
কাজকেরিয়ার নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি উত্তরবঙ্গ সফরে গিয়ে পথশ্রী অভিযানের সূচনা করেন। পথ নির্মাণই এই প্রকল্পের মূল লক্ষ্য। এবার সেই পথশ্রী অভিযান প্রকল্পের একটি অনুষ্ঠান করা হল নিউটাউনের জ্যাংড়া হাতিয়াড়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমকলমন্ত্রী সুজিত বোস, রাজারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর কর, বিডিও জয়ন্ত চ্যাটার্জী সহ বিভিন্ন পঞ্চায়েতের সদস্যরা।
এই অনুষ্ঠানে ঘুনি এলাকায় একটি নির্মিত রাস্তার উদ্বোধন ও একটি নতুন রাস্তা তৈরি করার সূচনা করা হল। দমকল মন্ত্রী জানান, এখানে ৩৬ টি প্রকল্প ১.৫ কোটি টাকা খরচ করে সংস্কারের কাজ শুরু হবে। এই রাস্তা উদ্বোধনের মূল লক্ষ্য হল পথশ্রী প্রকল্পের মাধ্যমে গ্রামের সাথে শহরের রাস্তার মেল বন্ধন ঘটানো। তিনি আরও জানান, আমি মনে করি গ্রামের রাস্তা যদি ভাল হয়ে যায় শহরে পৌঁছাতে মানুষের অসুবিধা হবে না ও মানুষের অনেক সুবিধা হবে।

