Oxford University-1Miscellaneous 

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি ভ্যাকসিন সুরক্ষা দেবে এমনই দাবি

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : করোনা রোধে সুরক্ষা। অক্সফোর্ডের ভ্যাকসিন করোনা পরিস্থিতি মোকাবিলায় নতুন পথ দেখাতে চলেছে। করোনা পরিস্থিতির বিরুদ্ধে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি ভ্যাকসিন সুরক্ষা দেবে বলে দাবি করা হয়েছে। মানব শরীরে প্রথম দফার ট্রায়ালের পর গবেষকরা এমনও দাবি করেছেন। সূত্রের খবর, ব্রিটেনের “দ্য ডেইলি টেলিগ্রাফ”-এর প্রতিবেদনে সংবাদ প্রকাশিত হয়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তৈরি করোনা ভ্যাকসিন “চ্যাডোক্স ১ এনকোড-১৯”-এর প্রথম দফার ট্রায়াল সম্পন্ন হয়েছে।

এ বিষয়ে আরও জানা গিয়েছে, যে সমস্ত স্বেচ্ছাসেবকদের এই ভ্যাকসিন দেওয়া হয়েছে তাঁদের রক্তের নমুনা পরীক্ষা করে দেখা গিয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তির শরীরে অ্যান্টিবডির পাশাপাশি করোনার “ঘাতক টি-সেল” তৈরি করতে সক্ষম হয়েছে। গবেষণার এই ফলাফলই বিজ্ঞানীদের নতুন আশার জন্ম দিয়েছে। এক্ষেত্রে আরও জানানো হয়েছে, বিভিন্ন গবেষণায় উঠে এসেছে, ভ্যাকসিন প্রয়োগের কয়েক মাসের মধ্যে অ্যান্টিবডি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবার টি-সেল বছরের পর বছর শরীরে থেকে যাবে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি ভ্যাকসিন মারণ করোনা পরিস্থিতিতে বিরুদ্ধে দীর্ঘমেয়াদি সুরক্ষা দিতে তৈরি, এমনটা বলা এখনই সম্ভব হচ্ছে না।

এক্ষেত্রে এখনও পরীক্ষা-নিরীক্ষা বাকি রয়েছে। এ বিষয়ে মোটামুটি জানা গিয়েছে, ভ্যাকসিন প্রয়োগের পর অ্যান্টিবডি ও টি-সেল সংশ্লিষ্ট ব্যক্তিকে সুরক্ষিত রাখবে। এটি গবেষণার একটি সম্ভাবনাময় দিক। এখনও সামনের দিকে এগিয়ে যেতে হবে। আবার ভ্যাকসিনের এই ফলকে “দ্বিগুণ সুরক্ষা” কবজ বলে উল্লেখ করা হয়েছে। প্রসঙ্গত, মেডিক্যাল জার্নাল “ল্যানসেট”-এ ভ্যাকসিনের প্রথম দফার ট্রায়ালের ফল বের হবে। অক্সফোর্ডের এই ভ্যাকসিনের ট্রায়ালের অনুমতি দেয় বার্কশায়ার রিসার্চ এথিক্স কমিটি। ওই কমিটির চেয়ারম্যান ডেভিড কারপেন্টার এ বিষয়ে জানান, ভ্যাকসিনের গবেষণা সঠিক পথেই এগিয়ে চলেছে। তবে এই ভ্যাকসিনের কবে বাজারে পাওয়া যাবে তার সঠিকভাবে তারিখ বলা সম্ভব নয় বলে জানিয়েছেন তিনি।

Related posts

Leave a Comment