electionMiscellaneous Trending News 

মার্কিন নির্বাচনী ব্যালটে বাংলা ভাষায় ভোটদানের সুযোগ

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: মার্কিন রাজনৈতিক ইতিহাসে বাংলা ভাষায় ব্যালটের মাধ্যমে ভোটদানের বিশেষ সুযোগ দেওয়া হল। আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনে আলোড়ন সৃষ্টি করা ঘটনা। চমকে ওঠার মতোই ঘটনা বটে। মার্কিন মুলুকে এই ঘটনাকে ঘিরে ভারত তথা বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গেও তোলপাড়। প্রথমবার নিউইয়র্কে বসবাসকারী বাংলাভাষীরা নিজের ভাষায় ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পেলেন। জানা গিয়েছে, বাংলা ভাষা, যা বাংলাদেশের মূল ভাষা তা ভারতের কিছু প্রদেশেও চলন রয়েছে। পাশাপাশি যা নিউইয়র্ক সিটির কিছুটা অংশে তৃতীয় ভাষা হিসেবে ব্যবহৃত হয়ে থাকে।

উল্লেখ্য, নিউইয়র্ক সিটির মেট্রো শহরে প্রায় ১ লক্ষ বাংলায় কথা বলা মানুষের বসবাস। মার্কিন রাজনৈতিক বৃত্তে বাংলাভাষীদের এই বিশেষ সুযোগ দেওয়া হয়েছে বলে খবর। এক্ষেত্রে জানা গিয়েছে, বাংলাভাষীদের একটা বড় অংশ ইংরেজি বলতে বা লিখতে অসুবিধা থাকার দরুন আমেরিকার নির্বাচনে বাংলা ভাষায় ব্যালটের মাধ্যমে ভোটদানের সুযোগ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, আমেরিকার জাতীয় নির্বাচনী ব্যালটে মোট ১৮টি ভাষা সংযুক্ত করা রয়েছে। এরমধ্যে রয়েছে বাংলা ভাষাও। এছাড়া তালিকায় রয়েছে, চাইনিজ, ফার্সি, হিন্দি, জাপানিজ, কোরিয়ান, রাশিয়ান, স্প্যানিশসহ অনেকগুলো ভাষা।

Related posts

Leave a Comment