সল্টলেকে বাইক দুর্ঘটনায় মৃত ১
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: সল্টলেকে বাইক দুর্ঘটনায় মৃত এই ব্যক্তি। পুলিশ সূত্রে খবর, মৃত ওই ব্যক্তির নাম ইন্দ্রদীপ ব্যানার্জি (২৭)। তিনি গতকাল রাতের বেলা নেতাজি আইল্যান্ডের কাছে এফ ই ব্লকে মদ্যপ অবস্থায় যখন বেপরোয়াভাবে বাইক চালাচ্ছিল, সেই সময় পড়ে গিয়ে বাইক দুর্ঘটনা মৃত্যু হয় তাঁর। বিধাননগর উত্তর থানার পুলিশ বাইকটিকে আটক করেছে বলে জানা গিয়েছে।

