অভিনেতা ওম পুরির জন্ম দিবস
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : আজকের দিনে অভিনেতা ওম রাজেশ পুরি জন্মগ্রহণ করেছিলেন। পাঞ্জাবে তাঁর জন্ম হয়। ১৯৫০ সালের ১৮ অক্টোবর তিনি জন্মেছিলেন। বহু চলচ্চিত্রে অভিনয় করেছেন এই অভিনেতা। তাঁর অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলি হল- ‘আক্রোশ’, ‘অর্ধ সত্য’ ও ‘তামাস’ প্রভৃতি। ১৯৯০ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন। ওম পুরির জন্ম দিবসে আমাদের শ্রদ্ধাঞ্জলি।

