৭৫ আসনে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে এনপিসিআইএল
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ফিটার, টার্নার, মেশিনিস্ট, ইলেক্ট্রিশিয়ান, স্ট্রাকচারাল ওয়েল্ডার অ্যান্ড গ্যাস কাটার, ইলেক্ট্রনিক মেকানিক, ড্রাফটসম্যান (সিভিল) এবং সার্ভেয়র ট্রেডে, ১ বছরের, ট্রেনিংয়ের জন্য ৭৫ আসনে অ্যাপ্রেন্টিস নিচ্ছে নিউফক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড।
১০+২ সিস্টেম বা এর সমতুল সিস্টেমের অধীনে বিজ্ঞান এবং অঙ্ক নিয়ে পড়ে মাধ্যমিক/ সমতুল পাশ এবং সংশ্লিষ্ট ট্রেডের আইটিআই সার্টিফিকেটধারী হলে আবেদন করতে পারেন। ১৫.১০.২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৪ থেকে ২৪ বছরের মধ্যে।
প্রার্থিবাছাই হবে আইটিআই -তে পাওয়া নম্বরের ভিত্তিতে।
কোনও দরখাস্তের ফি দিতে হবে না।
দরখাস্ত করবেন অনলাইনে, ১৫ অক্টোবরের মধ্যে। আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে। বিজ্ঞপ্তি নং NPCIL/Kaiga Site/HRM/TA/01/2021. অফিসিয়াল ওয়েবসাইট: https://npcilcareers.co.in/
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন দরখাস্ত করতে ক্লিক করুন: এখানে

