NPCC LtdCentral Government Government Jobs 

৬ সাইট ইঞ্জিনিয়ার নিচ্ছে এন পি সি সি লিমিটেড

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: সাইট ইঞ্জিনিয়ার পদে ৬ জন ইঞ্জিনিয়ার নিচ্ছে গুয়াহাটির ন্যাশনাল প্রজেক্ট কনস্ট্রাকশন কর্পোরেশন লিমিটেড। নর্থ ইস্ট জোনের বিভিন্ন কনস্ট্রাকশনের জন্য ১ বছরের চুক্তিতে নিয়োগ হবে।

সাইট ইঞ্জিনিয়ার (সিভিল): শূন্যপদ ৫টি। সাইট ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রিক্যাল): শূন্যপদ ১টি।

স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ ইনস্টিটিউট থেকে অন্তত ৬০ শতাংশ নম্বর নিয়ে, রেগুলার কোর্সে, সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখার ব্যাচেলর (বি ই/ বি টেক) ডিগ্রিধারী হতে হবে। সিভিলের ক্ষেত্রে – কোনও ইনফ্রাস্ট্রাকচার কনস্ট্রাকশন কম্পানিতে সংশ্লিষ্ট অভিজ্ঞতা এবং রোড প্রজেক্ট, মাল্টি-স্টোরিড বিল্ডিং, স্টিল স্ট্রাকচার ইত্যাদিতে কাজের অভিজ্ঞতা সঞ্চয় করে থাকতে হবে। ইলেক্ট্রিক্যালের ক্ষেত্রে – হাই টেনশন/ লো টেনশন সুইচ গিয়ার্স, ট্রান্সফরমার্স, মোটরস, পিএলসি বেসড প্যানেলস, লাইটিং, অটোমেটিক পাওয়ার ফ্যাক্টর কারেকশন ইকুইপমেন্ট, কেবল ইঞ্জিনিয়ারিং ইত্যাদিতে অন্তত ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৩১.০৫.২০২১ তরিখের হিসেবে বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় আছে। থোক মাইনে মাসে ৩৩,৭৫০ টাকা। সঙ্গে অন্যান্য ভাতা।

প্রার্থিবাছাই হবে ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে। ইন্টারভিউ হবে ১৯ জুলাই, সকাল ১০টা থেকে। ঠিকানা: NPCC Limited, North East Zonal Office, House No. 10, Housing Colony, Rangamancha Path, Rukmininagar, Guwahati-781006. ইন্টারভিউয়ের সময় সঙ্গে নিতে হবে নির্ধারিত বয়ান পূরণ করা আবেদনপত্র (বয়ান পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে), যাবতীয় মূল প্রমাণপত্রগুলি এবং সেসবের অন্তত ১ সেট প্রত্যয়িত জেরক্স এবং গত ৭২ ঘণ্টার মধ্যে করা RT-PCR negative test results ইত্যাদি। তবে যাঁরা ভ্যাক্সিনের ২টি ডোজ নিয়েছেন তাঁরা এই টেস্ট রেজাল্ট ছাড়াই ইন্টারভিউয়ে যেতে পারবেন।

এই নিয়োগের বিজ্ঞপ্তি নং NEZ/GHY/2021/375. আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে। অফিসিয়াল ওয়েবসাইট: http://npcc.gov.in

আবেদনপত্র সহ পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment