সনেগোর কাছে পরাজিত জকোভিচ
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : হার নোভাক জকোভিচ। ভিয়েনা ওপেনে কোয়ার্টার ফাইনালে ছিটকে গেলেন জকোভিচ। ইতালির লরেঞ্জো সনেগো ৬-২ ও ৬-১ ফলাফল পরাজিত করলেন সার্বিয়ান তারকাকে। সূত্রের খবর, এই প্রতিযোগিতায় বিজয়ী হলে এক নম্বর তারকা হিসেবে মরশুম শেষ করতে পারতেন নোভাক। সেমিফাইনালে ওঠার পর লরেঞ্জো সনেগো-র বক্তব্য, জীবনের সেরা ম্যাচ খেললাম। অবিশ্বাস্য লাগছে।

