অতিরিক্ত বাজেট বরাদ্দের প্রস্তাব পেশ
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন লোকসভায় নিট ২৩,৬৭৫ কোটি টাকা অতিরিক্ত বাজেট বরাদ্দের প্রস্তাব পেশ করলেন। এক্ষেত্রে আরও জানা যায়, এর মধ্যে ১৭ হাজার কোটি টাকা স্বাস্থ্য খাতে বরাদ্দ। আবার প্রস্তাব অনুযায়ী, মোট অতিরিক্ত ব্যয়ের অঙ্ক ১.৮৭ লক্ষ কোটি টাকা। এ বিষয়ে আরও জানানো হয়েছে, এক্ষেত্রে বড় অংশই আসবে ব্যয় সাশ্রয় ও অতিরিক্ত রাজস্ব আদায় থেকে।

