নিউটাউনে পুলিশের জালে দুষ্কৃতী
কাজকেরিয়ার নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ পুলিশি টহলদারিতে ধৃত বেশ কিছু দুষ্কৃতী। চুরি, ডাকাতি ও তরল মাদক পাচার সহ বিভিন্ন অভিযোগে মোট ৪ জনকে গ্রেফতার করে পুলিশ।গতকাল গভীর রাতে নিউটাউনের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করে নিউটাউন থানার পুলিশ।ধৃতদের বারাসত আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে।
জানা যায়, গতকাল রাতে নিউটাউনের কোল ভবনের কাছ থেকে সজল হালদার নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের বাড়ি নিউটাউনের সুলঙগুড়ি এলাকায়।ধৃতের কাছ থেকে চুরি যাওয়া মোবাইল উদ্ধার হয়েছে।চলতি মাসের ১৭ তারিখ নিউটাউনের চন্ডিবেরিয়া এলাকার এক বাসিন্দা তাঁর সেই মোবাইল চুরি হওয়ার অভিযোগ করেছিলেন।ধৃতকে আজ বারাসত আদালতে তোলা হবে।
সূত্র মারফত পুলিশ খবর পেয়ে নিউটাউনের ডিএলএফ ওয়ান এর পিছনে হানা দেয় পুলিশ।সেখানে ১০ থেকে ১২ জন ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল।পুলিশকে দেখে তারা পালাতে শুরু করে। দুজনকে ধরে ফেলে পুলিশ।ধৃতদের নাম বিশ্বজিৎ হালদার ও সৌমিক ঠাকুর।দুজনের বাড়ি নিউটাউনের গৌরাঙ্গনগর ও ঘুনিটিয়া বাগান এলাকায়।ধৃতদের কাছ থেকে একটি ভোজালি, একটি তালাভাঙার যন্ত্র, একটি টর্চ লাইট সহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার হয়।গতকাল রাতে থাকদাঁড়ির লোহার ব্রিজ এলাকা থেকে তরল মাদক সহ আরও একজনকে গ্রেফতার করে নিউটউন থানার পুলিশ।ধৃতের নাম সুব্রত শিকদার।বাড়ি যাত্রাগাছি আর আর সাইড এলাকায়।ধৃতের কাছ থেকে তরল মাদক কোডাইন ফসফেট লিকুইড মিক্সচার উদ্ধার হয়েছে।এই তরল মাদক চক্রে আরও অন্য কেউ জড়িয়ে রয়েছে কি না, তা তদন্ত করছে পুলিশ।

