পর্যটনের প্রসারে এবার নতুন ভাবনা- ‘স্বদেশ দর্শন’
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ভারতীয় পর্যটনের প্রসারে এবার নতুন ভাবনা। কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের উদ্যোগ ‘স্বদেশ দর্শন’। বিশ্ব পর্যটন দিবসের পূর্বে এমনটাই জানিয়েছে পর্যটন মন্ত্রক। সূত্রের খবর, স্বদেশ দর্শন বলতে বোঝানো হয়েছে, এর অধীনে থাকবে বেশ কয়েকটি সার্কিট। যেমন- ধর্মীয় সার্কিট, সমুদ্র সার্কিট, ডেজার্ট সার্কিট, প্রসাদ সার্কিট, মাউন্টেন সার্কিট প্রভৃতি রয়েছে। জানা গিয়েছে, ধর্মীয় সার্কিটের মধ্যে থাকবে বৌদ্ধ দর্শন।
সূত্রের খবর অনুযায়ী আরও জানা যায়, এক্ষেত্রে সিকিম, কালিম্পং, নেপালের একটা অংশ নিয়ে গড়ে উঠবে এই সার্কিট। ওই স্থানে বৌদ্ধ ধর্মাবলম্বীরা বেড়াতে যাওয়ার সুযোগ পাবেন।অন্যদিকে সমুদ্র সার্কিটের মধ্যে রাখা হয়েছে দিঘা, তাজপুর, মন্দারমণিকে। আবার প্রসাদ সার্কিটের মধ্যে স্থান পেয়েছে বাংলা থেকে হাওড়ার বেলুড় মঠ। পাশাপাশি শৈলশহর দার্জিলিং ও সিকিমকে নিয়ে গড়া হবে একটি সার্কিট। পর্যটনের ক্ষেত্রে এক খুলে দেবে নতুন দিগন্ত খুলে দেবে এই স্বদেশ দর্শন, এমনটাই মনে করা হচ্ছে।

