রাজ্য সরকারি কর্মীদের নতুন শ্রেণীবিন্যাস
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ রাজ্যে সরকারি কর্মীদের নয়া শ্রেণী বিন্যাস। এবার থেকে ৭নম্বর বেতনক্রমের কর্মীরা ‘গ্রুপ বি’ এর কর্মী হিসেবে বিবেচিত হবেন। এর আগে ৭নম্বর বেতনক্রমের কর্মীরা ‘গ্রুপ সি’-এর অন্তর্ভুক্ত ছিলেন। অর্থদপ্তর থেকে এই পরিবর্তনের কথা জানানো হয়েছে। এই পরিবর্তনের জন্য কর্মীর কোনও আর্থিক সুবিধা হবে না। রাজ্যসরকারি কর্মীদের চারটি শ্রেণীতে ভাগ করা হয়-গ্রুপ এ, বি, সি এবং ডি। বেতনক্রম অনুযায়ী কর্মীদের এই শ্রেণীবিন্যাস। ১২ নম্বর বা তার উপরের সরকারি কর্মীরা ‘গ্রুপ এ’-হিসেবে বিবেচিত হন। এর আগে ৮ থেকে ১১ নম্বর বেতন ক্রমের কর্মীর ‘গ্রুপ এ’ হিসাবে বিবেচিত হত।
এবার ৭ থেকে ১১ নম্বর বেতনক্রমের কর্মীরা ‘গ্রুপ বি’ হিসাবে বিবেচিত হবেন। আর ৩ থেকে ৬ নম্বর বেতন ক্রমের কর্মীরা ‘গ্রুপ সি’ হিসেবে বিবেচিত হবেন আর ১ এবং ২ নম্বর বেতন ক্রমের কর্মীরা ‘গ্রুপ ডি’ হিসেবে বিবেচিত হবেন। ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ কার্যকরের জন্য রাজ্য সরকার যে রোপা-২০১৯ বিজ্ঞপ্তি জারি করেছে তাতে ৭ নম্বর বেতনক্রমের ক্ষেত্রে পরিবর্তন এনেছে। সরকারি কর্মী ও আধিকারিকদের গ্রুপ ইনসিওরেন্স স্কিমের জন্য বেতন থেকে টাকা কাটার পরিমাণের ওপর নির্ভর করে কর্মীরা কোন শ্রেণীভুক্ত হবেন। ‘গ্রুপ এ’-র বেতন থেকে মাসে ৮০ টাকা কাটা হয়। সেখানে ‘গ্রুপ’ ডি কর্মীদের কাটা হয় ১০ টাকা।

