Howrah Station-1Miscellaneous 

পূর্ব রেলে নতুন এজিএম পদে বসলেন অনীত দুলাত

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : পূর্ব রেলে এবার নতুন এজিএম। পূর্ব রেলের নতুন অতিরিক্ত জেনারেল ম্যানেজার (এজিএম) পদে বসলেন অনীত দুলাত। পূর্ব রেল সূত্রের খবর, এর আগে তিনি উত্তর-পূর্ব সীমান্ত রেলের প্রিন্সিপাল চিফ কর্মাশিয়াল ম্যানেজার পদে কর্মরত ছিলেন। পূর্ব রেল সূত্রে আরও জানা গিয়েছে, গত ২১ সেপ্টেম্বর এজিএম পদের দায়িত্বভার গ্রহণ করেছেন তিনি। ১৯৮৫ সালের আইআরটিএস ব্যাচের এই অফিসার কর্মজীবনে উত্তর, পশ্চিম-মধ্য, পশ্চিম ও উত্তর-পূর্ব সীমান্ত রেলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন।

Related posts

Leave a Comment