budwan univercity new buildingMiscellaneous Trending News 

নির্মিত হয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবন

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: নতুন বিল্ডিং তৈরি। অপেক্ষা শুধু স্থানান্তরিত হওয়ার। সূত্রের খবর, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন নির্মাণের কাজ শেষ। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের কাছে নির্মিত হয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের নতুন ভবন। ওই ভবন নির্মাণের কাজ শেষ হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নির্মাণকারী সংস্থা বিশ্ববিদ্যালয়কে এটি হস্তান্তর করলেই প্রশাসনিক বিভাগের কাজ শুরু হয়ে যাবে। গোলাপবাগের পাঠভবনের কাছাকাছি জায়গায় প্রশাসনিক ভবন উঠে এলে দুই বিভাগের মধ্যে সমন্বয় আরও সহজ হয়ে যাবে।

স্থানীয় সূত্রের আরও খবর,বর্ধমান বিশ্ববিদ্যালয়ে প্রথম থেকেই বর্ধমান রাজবাড়িতে চলছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাজ-কর্ম। আবার বিভিন্ন ছাত্রাবাস ও পড়াশোনার বিভিন্ন বিভাগ রয়েছে গোলাপবাগ ক্যাম্পাসে। প্রসঙ্গত,২০০৯ সালে রাজ্য হেরিটেজ কমিশন বর্ধমান রাজবাড়িকে হেরিটেজ বিল্ডিং ঘোষণা করেছে। এরপর আলাদা জায়গায় স্থানান্তরিত হয়ে যাবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন। এ বিষয়ে আরও জানা যায়, রাজবাড়ি সংস্কারের পর তা দর্শনার্থীদের জন্য উম্মুক্ত করে দেওয়া হবে। নতুন করে মিউজিয়াম সহ রাজবাড়ি সাজিয়ে তোলা হবে। লাইট অ্যান্ড সাউন্ডে দর্শকরা উপভোগ করতে পারবেন বর্ধমান রাজ -কাহিনীও।

Related posts

Leave a Comment