১৮ এলডিসি, ডিইও, স্টেনো, অ্যাসিস্ট্যান্ট নিচ্ছে এনসিটিই
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: লোয়ার ডিভিশন ক্লার্ক, স্টেনোগ্রাফার (গ্রেড- সি এবং ডি), ডেটা এন্ট্রি অপারেটর এবং অ্সাসিস্ট্যান্ট পদে ১৮ জনকে নিচ্ছে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন (এনসিটিই)। অ্যাসিস্ট্যান্ট এবং স্টেনো গ্রেড-সি -র নিয়োগ হবে গ্রুপ বি পদে। অন্যদিকে, স্টেনো গ্রেড-ডি, ডেটা এন্ট্রি অপারেটর এবং লোয়ার ডিভিশন ক্লার্কের নিয়োগ হবে গ্রুপ সি পদে। নীচের মতো যোগ্যতার ভারতীয়রা অনলাইনে আবেদন করতে পারেন।
অ্যাসিস্ট্যান্ট: শূন্যপদ ৩টি (অসং)। স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী হতে হবে। কেন্দ্র/ রাজ্য সরকার, অটোনোমাস বডি বা অন্য প্রতিষ্ঠানে জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন/ এস্টাব্লিশমেন্ট/ স্টোরস/ অ্যাকাউন্টস -এর ২ বছরের অভিজ্ঞতা এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের সুবিধা থাকলে ভাল। বয়স ২০ থেকে ২৭ -এর মধ্যে। মাইনে ৩৫,৪০০ – ১,১২,৪০০ টাকা।
স্টেনোগ্রাফার গ্রেড-সি: শূন্যপদ ৩টি (অসং ১, তঃউঃজাঃ ১, প্রতিবন্ধী ১)। উচ্চমাধ্যমিক/ সমতুল পাশ। ইংরেজি/ হিন্দি শর্টহ্যান্ডে মিনিটে অন্তত ১০০টি শব্দ লেখার দক্ষতা এবং ডেটা এন্ট্রি অ্যান্ড ওয়ার্ড প্রসেসিংয়ের স্কিল থাকতে হবে। বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। মাইনে ৩৫,৪০০ – ১,১২,৪০০ টাকা।
স্টেনোগ্রাফার গ্রেড-ডি: শূন্যপদ ৬টি (অসং ৪, ওবিসি ২)। উচ্চমাধ্যমিক/ সমতুল পাশ হতে হবে। বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। মাইনে ২৫,৫০০ – ৮১,১০০ টাকা। এই পদের স্কিল টেস্টে থাকবে– মিনিটে ৮০টি শব্দের গতিতে ডিকটেশন নিয়ে তা টাইপ রাইটারে ইংরেজিতে ৬৫ মিনিটে এবং হিন্দিতে ৭৫ মিনিটে ট্রান্সক্রিপশন অথবা কম্পিউটারে ইংরেজিতে ৫০ মিনিটে এবং হিন্দিতে ৬৫ মিনিটে ট্রান্সক্রিপশন।
ডেটা এন্ট্রি অপারেটর: শূন্যপদ ১টা (অসং)। উচ্চমাধ্যমিক/ সমতুল পাশ। ডেটা এন্ট্রির কাজে ঘণ্টায় অন্তত ১৫০০০ key depressions। বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। মাইনে ২৫,৫০০ – ৮১,১০০ টাকা।
লোয়ার ডিভিশন ক্লার্ক: শূন্যপদ ৫টি (অসং ২, ওবিসি ২, প্রতিবন্ধী ১)। উচ্চমাধ্যমিক/ সমতুল পাশ। কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ে মিনিটে অন্তত ৩৫টি শব্দ এবং হিন্দি টাইপিংয়ে মিনিটে অন্তত ৩০টি শব্দ টাইপের দক্ষতা বা যথাক্রমে ১০৫০০ ও ৯০০০ key depressions-এর দক্ষতা। আর কম্পিউটারের জ্ঞান থাকতে হবে। স্কিল টেস্ট হবে কম্পিউটারে। বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। মাইনে ১৯,৯০০ -৬৩,২০০ টাকা।
প্রার্থিবাছাই হবে কম্পিউটার বেসড টেস্ট/ লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট ও ইন্টারভিউ ইত্যাদির মাধ্যমে। পরীক্ষা হবে
যথাসময়ে পরীক্ষার কললেটার/ অ্যডমিট কার্ড ডাউনলোড করতে হবে নীচে বলা ওয়েবসাইট থেকে। এরজন্য নিয়মিত সাইটে নজর রাখতে হবে।
ফি বাবদ গ্রুপ-বি পদের প্রার্থীদের অনলাইনে (ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ নেট ব্যাঙ্কিং) দিতে হবে ১,২৫০ টাকা এবং গ্রুপ-সি পদের প্রার্থীদের ১,০০০ টাকা। তবে তফশিলি/ শারীরিক প্রতিবন্ধী/ প্রাক্তন সমরকর্মী/ মহিলা/ এনসিটিই কর্মচারীদের এই ফি দিতে হবে না।
দরখাস্ত করবেন কেবলমাত্র অনলাইনে www.ncte.gov.in ওয়েবসাইটের মাধ্যমে, ১৯ সেপ্টেম্বরের মধ্যে। এরজন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি থাকা চাই। রেজিস্ট্রশনের সময় লগইন আইডি ও পাসওয়ার্ড ই-মেলে পাঠানো হবে। দরখাস্ত করতে হবে ৩টি ধাপে। প্রথম ধাপে রেজিস্ট্রশন, দ্বিতীয় ধাপে অনলাইন ফর্ম পূরণ ও ছবি, সই, সার্টিফিকেটের স্ক্যান ইত্যাদি আপলোড আর তৃতীয় ধাপে ফি পেমেন্ট। অনলাইন আবেদন করার সময় হাতের কাছে মজুত রাখবেন – বৈধ মোবাইল নম্বর ও ই-মেল আইডি, ব্যক্তিগত ও শিক্ষাগত যোাগ্যতার যাবতীয় তথ্য, ফি পেমেন্টের সংক্রান্ত তথ্য, গত তিন সপ্তাহের মধ্যে তোলা ছবির এবং সাদা কাগজে কালো কালিতে করা সইয়ের স্ক্যান (ছবি বা সইয়ের স্ক্যান হতে হবে জেপিজি/ জেপিইজি ফর্ম্যাটে)। আরও বিস্তারিত তথ্য ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে

