NB LtdBank/Rail Government Jobs 

১৫৫ অফিসার ও ক্লার্ক নিচ্ছে নৈনিতাল ব্যাঙ্ক লিমিটেড

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: প্রবেশনারি অফিসার ও ক্লার্কের পদে ১৫৫ জনকে নিচ্ছে নৈনিতাল ব্যাঙ্ক লিমিটেড। নেওয়া হবে উত্তরাখণ্ড, উত্তর প্রদেশ, দিল্লি, হরিয়ানা এবং রাজস্থানে অবস্থিত ব্যাঙ্কের ১৪৫টি শাখার জন্য।

৭৫ অফিসার ও ৮০ ক্লার্ক নিয়োগের অনলাইন দরখাস্ত করার শেষ তারিখ ছিল ১৫ সেপ্টেম্বর। কর্তৃপক্ষ এক সংশোধনী বিজ্ঞপ্তির মাধ্যমে অনলাইন দরখাস্তের শেষ তারিখ ২২ সেপ্টেম্বর করেছে।

প্রবেশনারি অফিসার (অফিসার্স গ্রেড/ স্কেল-ওয়ান): শূন্যপদ ৭৫টি। ৩১-৭-২০২০ তারিখের মধ্যে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্তত ৫০ শতাংশ নম্বর নিয়ে রেগুলারে, পুরো সময়ের গ্র্যাজুয়েট/ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অর্জন করে থাকতে হবে। সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশন্সের জ্ঞান থাকা আবশ্যক। ৩১ জুলাইয়ের হিসেবে ব্যাঙ্কিং/ ফিনান্সিয়াল/ ইনস্টিটিউশন/ এনবিএফসি -এর কোনও একটিতে ১ বা ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার। মাইনে ২৩,৭০০ – ৪২,০২০ টাকা। বছরে সবমিলিয়ে প্রায় ৭ লাখ টাকা।

ক্লার্ক (ক্লারিক্যাল ক্যাডার): শূন্যপদ ৮০টি। ৩১-৭-২০২০ তারিখের মধ্যে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্তত ৪৫ শতাংশ নম্বর নিয়ে রেগুলারে, পুরো সময়ের গ্র্যাজুয়েট/ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অর্জন করে থাকতে হবে। সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশন্সের জ্ঞান থাকা আবশ্যক। ৩১ জুলাইয়ের হিসেবে ব্যাঙ্কিং/ ফিনান্সিয়াল/ ইনস্টিটিউশন/ এনবিএফসি -এর কোনও একটিতে ১ বা ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার। মাইনে ১১,৭৬৫ – ৩১,৫৪০ টাকা। বছরে সবমিলিয়ে প্রায় ৩ লাখ ৭০ হাজার টাকা।

পরীক্ষা হল (Hall) -এ সচিত্র পরিচয়পত্র হিসেবে প্যান কার্ড/ পাসপোর্ট/ ড্রাইভিং লাইসেন্স/ ভোটার কার্ড/। ব্যাঙ্কের পাসবুক অথবা গেজেটেড অফিসারের দেওয়া ফটো আইডি প্রুফ/ লেটার হেডে কোনও জনপ্রতিনিধির দেওয়া ফটো আইডি প্রুফ/ স্বীকৃত কলেজ বা বিশ্ববিদ্যালয়ের দেওয়া বৈধ ফটো আইডি প্রুফ/ আধার/ ছবি-সহ ই-আধার/ এমপ্লয়ী আইডি/ ছবি-সহ বার কাউন্সিল আইডেন্টিটি কার্ড ইনভিজিলেটরের কাছে জমা করতে হবে। রেশন কার্ড এবং লার্নার্স ড্রাইভিং লাইসেন্স গ্রাহ্য হবে না।

অনলাইন আবেদনের সময় পাওয়া রেজিসট্রেশন নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে নীচে বলা ওয়েবসাইট থেকে পরীক্ষার কললেটার ডাউনলোড করে নিতে হবে। কললেটারের নির্দিষ্ট জায়গায় একটি পাসপোর্ট মাপের ছবি সাঁটবেন। দুটি পদের ক্ষেত্রেই ২ ঘণ্টা ২৫ মিনিটের পরীক্ষা হবে। ভেরিফিকেশন, প্রমাণপত্র জমা নেওয়া ইত্যাদি মিলিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রায় ৪ ঘণ্টা সময় লাগতে পারে।

২০০ নম্বরের প্রবেশনারি অফিসার পদের পরীক্ষায় থাকবে রিজনিং (৬০ নম্বর, ৬০টি প্রশ্ন, সময় ৪৫ মিনিট), ইংলিশ ল্যাঙ্গায়েজ (৪০ নম্বর, ৪০টি প্রশ্ন, সময় ৩৫ মিনিট), কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড (৫০ নম্বর, ৫০টি প্রশ্ন, সময় ৪০ মিনিট) এবং জেনারেল অ্যাওয়্যারনেস (উইথ স্পেশ্যাল রেফারেন্স টু ব্যাঙ্কিং) (৫০ নম্বর, ৫০টি প্রশ্ন, সময় ২৫ মিনিট)। প্রশ্ন হবে ইংরেজিতে।

২০০ নম্বরের ক্লার্ক পদের পরীক্ষায় থাকবে রিজনিং (৪০ নম্বর, ৪০টি প্রশ্ন, সময় ৩৫ মিনিট), ইংলিশ ল্যাঙ্গায়েজ (৪০ নম্বর, ৪০টি প্রশ্ন, সময় ৩৫ মিনিট), জেনারেল অ্যাওয়্যারনেস (উইথ স্পেশ্যাল রেফারেন্স টু ব্যাঙ্কিং) (৪০ নম্বর, ৪০টি প্রশ্ন, সময় ২০ মিনিট), কম্পিউটার নলেজ (৪০ নম্বর, ৪০টি প্রশ্ন, সময় ২০ মিনিট) এবং কোয়ান্টিটিভ অ্যাপ্টিটিউড (৪০ নম্বর, ৪০টি প্রশ্ন, সময় ৩৫ মিনিট)। প্রশ্ন হবে ইংরেজিতে।

পরীক্ষা হবে উত্তরাখণ্ডের হালদোয়ানি (নৈনিতাল জেলা), দেরাদুন, রুরকি, উত্তরপ্রদেশের বেরিলি, মিরাট, মোরাদাবাদ, লক্ষৌ, রাজস্থানের জয়পুর, দিল্লির নয়ডা, গ্রেটার নয়ডা, গাজিয়াবাদ এবং হরিয়ানার আম্বালায়।

দরখাস্তের ফি/ ইন্টিমেশন চার্জ বাবদ দিতে হবে জিএসটি-সহ (অফিসার পদের ক্ষেত্রে ) ২,০০০ টাকা এবং ক্লার্ক পদের ক্ষেত্রে ১,৫০০ টাকা। ফি দেবেন অনলাইনে (ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিং/ আইএমপিএস/ ক্যাশ কার্ড বা মোবাইল ওয়ালেটের মাধ্যমে। ফি পেমেন্টের সময় রিফ্রেশ বা ব্যাক বোতাম টিপবেন না। ফি পেমেন্ট সফল হলে ই-রিসিপ্ট জেনারেট হবে। যদি তা না হয় তাহলে PAYMENT FAILURE দেখাবে। ই-রিসিপ্ট এবং ফি পেমেন্টের তথ্য-সহ অনলাইন দরখাস্তের প্রিন্ট নিয়ে রাখবেন।

দরখাস্ত করবেন কেবলমাত্র অনলাইনে http://www.nainitalbank.co.in ওয়েবসাইটের Recruitment/ Results > “APPLY ONLINE” -এর মাধ্যমে, ২২ সেপ্টেম্বরের মধ্যে। এরজন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি এবং একটি মোবাইল নম্বর থাকা চাই। পরীক্ষা/ ইন্টারভিউয়ের কললেটার পাঠানো হতে পারে ই-মেলে। এসব না থাকলে অনলাইন আবেদন করার আগেই করে নিতে হবে।

দরখাস্ত করবেন ৩ ধাপে। প্রথম ধাপে রেজিসট্রশন, দ্বিতীয় ধাপে ফি পেমেন্ট এবং তৃতীয় ধাপে পাসপোর্ট মাপের ছবি (২০০ x ২৩০ পিক্সেল, ২০ – ৫০ কেবি সাইজ), কালো কালিতে করা সই ও বাম হাতের বুড়ো আঙুলের ছাপ (১৪০ x ৬০ পিক্সেল, ১০ – ২০ কেবি সাইজ) এবং হাতে লেখা ডিক্লারেশন-সহ (২০ – ৫০ কেবি সাইজ) যাবতীয় প্রমাণপত্রের স্ক্যান আপলোড করতে হবে। ফাইলগুলি হবে জেপিজি/ জেপিইজি টাইপের। নিজের হাতে লেখা ডিক্লারেশনে লিখবেন “I, __ (Name of the candidate), hereby declare that all the information submitted by me in the application form is correct, true and valid. I will present the supporting documents as and when required.”কেবল ইংরেজিতেই লিখবেন। আরও বিস্তারিত তথ্য বিজ্ঞপ্তিতে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

সংশোধনী বিজ্ঞপ্তি ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment