মণিপুরের ৪টি কেন্দ্রে উপ-নির্বাচন
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : মণিপুরের ৪টি কেন্দ্রে উপ-নির্বাচন অনুষ্ঠিত হল। করোনা আবহে স্বাস্থ্যবিধি মেনে ২০৩টি বুথে ভোট গ্রহণ পর্ব শেষ হয়। সূত্রের খবর, ভোট পড়েছে ৯২.১৮ শতাংশ। ভোট হয় থৌবাল জেলার লিলং ও ওয়াংজিং-টেন্থা, পশ্চিম ইম্ফলের ওয়াংগৈ ও কাংপোকপি জেলার সাইতু কেন্দ্রে। এক্ষেত্রে আরও জানা যায়, সিংঘাট কেন্দ্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী জিনসুয়ানহাউ ঝৌ। বিধায়কদের দলত্যাগ, ইস্তফা ও বরখাস্ত হওয়ার জেরে মণিপুরে ১৩টি কেন্দ্র বিধায়কহীন ছিল। তবে ৮ কেন্দ্রে বিধায়কদের বরখাস্ত হওয়ার বিষয়টি বিচারাধীন রয়েছে বলে খবর।

