Snapshot_0Miscellaneous Trending News 

দুর্নীতির অভিযোগে সরব বাম বিধায়ক

কাজকেরিয়ার নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: উত্তর ২৪ পরগনায় বরানগর পৌরসভাতে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ তুলে সরব হলেন সিপিআইএম বিধায়ক তন্ময় ভট্টাচার্য। তৃণমূলের নেতা ও প্রভাবশালীদের বিরুদ্ধে এই অভিযোগ করলেন তিনি। আজ বারাসতে সিপিআইএম জেলা দপ্তরে বরানগর পৌরসভার নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগ তুলে তিনি জানান, ২০১৮ সালের বিজ্ঞাপন অনুযায়ী বিভিন্ন পদে বরানগর পৌরসভায় যে যে নিয়োগ হয়েছে তা দুর্নীতি যুক্ত। সেখানে তৃণমূলী নেতাদের কাছের মানুষকে সুযোগ দেওয়া হয়েছে।

এক্ষেত্রে তাঁর অভিযোগ, উত্তর দমদম ও কামারহাটি পৌরসভার প্রাক্তন চেয়ারম্যানের কাছের মানুষদের ও রাজ্য INTTUC এর সম্পাদকের ছেলেকে সুযোগ দেওয়া হয়েছে। মানা হয়নি বয়সের সীমা, টানানো হয়নি মেরিট লিস্টও। এমনকী ড্রাইভার ও মজদুর পদে নিয়োগের ক্ষেত্রে চরম দুর্নীতি করা হয়েছে বলেও বিধায়কের অভিযোগ। পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে সরকারের বিরুদ্ধে তোপ দাগেন এই নেতা।

Related posts

Leave a Comment