MCTECentral Government Government Jobs 

৩৭ কর্মী নিচ্ছে মিলিটারি কলেজ অব টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: স্টেনোগ্রাফার, ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট, লোয়ার ডিভিশন ক্লার্ক ও অন্যান্য পদে ৩৭ জনকে নিচ্ছে মিলিটারি কলেজ অফ টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং।

লোয়ার ডিভিশন ক্লার্ক: শূন্যপদ ১৪টি। উচ্চমাধ্যমিক/ সমতুল পাশ। সঙ্গে কম্পিউটারে ইংরেজিতে মিনিটে ৩৫টি এবং হিন্দিতে ৩০টি শব্দ টাইপের দক্ষতা থাকা চাই।

স্টেনোগ্রাফার গ্রেড-টু: শূন্য পদ ২টি (অসংরক্ষিত ১, ওবিসি ১)। উচ্চমাধ্যমিক/ সমতুল পাশ হতে হবে। সঙ্গে মিনিটে ৮০ শব্দের গতিতে ১০ মিনিট ডিকটেশন নিয়ে তা কম্পিউটারে ইংরিজিতে ৫০ মিনিটে বা হিন্দিতে ৬৫ মিনিটে টাইপের দক্ষতা থাকতে হবে।

ল্যাব অ্যাসিস্ট্যান্ট: শূন্য পদ ২টি (অসংরক্ষিত)। ফিজিক্স এবং কেমিস্ট্রি-সহ উচ্চমাধ্যমিক/ সমতুল পাশ।

ল্যাব অ্যাটেন্ড্যান্ট (মাল্টিটাস্কিং স্টাফ): শূন্যপদ ২টি (অসংরক্ষিত)। মাধ্যমিক/ সমতুল পাশ হতে হবে। সঙ্গে ল্যাব অ্যাসিস্ট্যান্টের কাজ সম্পর্কে সম্মক ধারনা এবং এই ট্রেডে অন্তত ১ বছরের অভিজ্ঞতা।

ড্রাফটসম্যান (কম্পিউটার অপারেটর): শূন্যপদ ১টি (অসংরক্ষিত)। মাধ্যমিক/ সমতুল পাশ এবং কোনও টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনের ডিপ্লোমা বা সমতুল সার্টিফিকেটধারী হতে হবে।

সিভিলিয়ান মোটর ড্রাইভার (অর্ডিনারি গ্রেড): শূন্যপদ ১টি (অসং)। মাধ্যমিক/ সমতুল পাশ। সঙ্গে ভারি গাড়ি চালানোর বৈধ সিভিলিয়ান ড্রাইভিং লাইসেন্স ও একাজে অন্তত ২ বছরের অভিজ্ঞতা।

কুক: শূন্যপদ ৭টি (অসং ৫, আর্থিকভাবে দুর্বল ২)। মাধ্যমিক/ সমতুল পাশ। সঙ্গে ভারতীয় রান্না সম্পর্কে জ্ঞান এবং একাজে পেশাদারি দক্ষতা থাকতে হবে।

সাফাই ওয়ালা (মাল্টিটাস্কিং স্টাফ): শূন্যপদ ৬টি। মাধ্যমিক/ সমতুল পাশ। সঙ্গে সাফাইওয়ালার কাজ সম্পর্কে সম্মক ধারনা এবং এই ট্রেডে অন্তত ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে ভালো।

ফ্যাটিগম্যান: শূন্যপদ ২টি। মাধ্যমিক/ সমতুল পাশ। সঙ্গে ফ্যাটিগম্যানের কাজ সম্পর্কে সম্মক ধারনা এবং এই ট্রেডে অন্তত ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে ভাল।

বিভিন্ন পদের মাইনে ১৯,৯০০ – ৬৩,২০০/ ২৫,৫০০ – ৮১,১০০/ ২১,৭০০ – ৬৯,১০০/ ১৮,০০০ – ৫৬,৯০০ টাকা।

২৬-০৭-২০২১ তারিখের হিসেবে সিভিলিয়ান মোটর ড্রাইভার পদের ক্ষেত্রে বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে এবং বাকি সব পদের ক্ষেত্রে বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। নিয়ম অনুযায়ী বয়সের ছাড় আছে।

বিভিন্ন পদের ক্ষেত্রে প্রার্থিবাছাই হবে লিখিত পরীক্ষা, স্কিল/ প্র্যাক্টিক্যাল টেস্ট, ডেসক্রিপটিভ ও অবজেক্টিভ পেপার টেস্ট, টাইপিং/ স্টেনোগ্রাফি টেস্টের মাধ্যমে। পরীক্ষার বিষয়-সহ বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।

দরখাস্তের ফি বাবদ রেখাঙ্কিত ইন্ডিয়ান পোস্টাল আর্ডারের মাধ্যমে দিতে হবে ৫০ টাকা। পোস্টাল অর্ডারটি কাটবেন “Commandant Military College of Telecommunication Engineering, Mhow (MP) 453441” -এর অনুকূল। তফশিলিদের এই ফি দিতে হবে না।

৭ কপি পাসপোর্ট মাপের স্ব-প্রত্যয়িত ছবি দরখাস্ত এবং অ্যাডমিট কার্ডের নির্দিষ্ট জায়গাগুলিতে সাঁটতে হবে।

দরখাস্ত করবেন নির্ধারিত বয়ান পূরণ করে। পৃথকভাবে ফর্ম পূরণ করে একাধিক পদে দরখাস্ত করতে পারেন। সঠিকভাবে পূরণ করা দরখাস্ত অন্যান্য প্রমাণপত্রগুলি-সহ রেজিস্টার্ড পোস্টে/ স্পীড পোস্টে পাঠাবেন এই ঠিকানায়: The Presiding Officer, Scrutiny Cell, Cipher Wg, Military College of Telecommunication Engineering, Mhow (MP) 453 441. পৌঁছনো চাই ২৬ জুলাইয়ের মধ্যে। নোটিশ নং 471/DR-2014-21/Est. আরও বিস্তারিত তথ্য পাবেন পিডিএফে।

ফর্ম-সহ পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment