Mine ColapseMiscellaneous 

মায়ানমারে ব্যাপক বৃষ্টিতে খনি ধস, মৃত শতাধিক

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : মায়ানমারে খনি ধসে বিপর্যয়। সূত্রের খবর, মৃত প্রায় ১০৩ জন শ্রমিক। উত্তর মায়ানমারের একটি খনিতে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মায়ানমারের দমকল বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যাপক বৃষ্টির জেরে খনিতে ধস নামে। উল্লেখ্য, কাছিন প্রদেশের একটি খনিতে শ্রমিকরা পাথর সংগ্রহের কাজ করছিলেন। সেখানে চাপা পড়ে শ্রমিকদের মৃত্যু হয়। দমকলের পক্ষ থেকে ১০৩ জনের দেহ উদ্ধার করা হয়েছে বলে জানা যায়। অনেক কর্মী এখনও নিখোঁজ বলে জানা গিয়েছে।

Related posts

Leave a Comment